এক্সপ্লোর

পাত্রীপক্ষকে দেওয়া কথা রাখতে লকডাউনের মধ্যেই ১০০ কিমি সাইকেল চালিয়ে গিয়ে বিয়ে, বউকে পিছনে বসিয়ে ঘরে ফিরলেন ইনি

গ্রামের মন্দিরে নমো নমো করে ঘরোয়া পোশাকেই বিয়ে হয়। পাত্র-পাত্রী ক্যামেরার সামনে পোজ দেন মুখ ঢাকা অবস্থায়।লকডাউন ওঠার অপেক্ষায় আছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে কার্ড ছাপিয়ে গ্রামের লোকজনকে ডেকে খাওয়াবেন, বিয়ের বাকি সব আচার-অনুষ্ঠানও সেরে ফেলবেন।

নয়াদিল্লি: লকডাউনে দেশের অনেক জায়গাতেই জনজীবন পুরোপুরি স্তব্ধ। কোথাও কোনও গাড়িঘোড়া নেই। শুনসান রাস্তাঘাট। বাড়ির বাইরে বেরনোর অনুমতি নেই। কিন্তু তাতে দমানো গেল না উত্তরপ্রদেশের কালকু প্রজাপতিকে। ২৫ এপ্রিল বিয়ে ঠিক হয়েছিল তাঁর। কিন্তু প্রশাসনকে অনেক অনুনয়-বিনয় করে অনুমতি না পেয়ে শেষ পর্যন্ত পাত্রীপক্ষকে দেওয়া কথা রাখতে সটান সাইকেল চালিয়ে একাই চলে গেলেন বিয়ে করতে। কার্যত অসাধ্য সাধন করলেন ২৩ বছরের ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করা পেশায় চাষি কালকু। হামিরপুর জেলার পৌথিয়া গ্রামের এই যুবক প্রশাসনের সবুজ সঙ্কেতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও যখন দেখলেন, কোনও সাড়া নেই, তখন সাইকেলেই লখনউয়ের প্রায় ২৩০ কিমি দক্ষিণে মাহোবা জেলায় হবু স্ত্রী রিঙ্কির বাড়ি রওনা দেন। প্রায় ১০০ কিমি সাইকেল চালিয়ে পৌঁছন সেখানে। কালকু বলেছেন, স্থানীয় পুলিশের কাছ থেকে বিয়ের অনুষ্ঠানের অনুমতি মেলেনি। কাজেই একা ওখানে সাইকেলে যাওয়া ছাড়া কোনও উপায় ছিল না। ওঁরা বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছিলেন, নির্ধারিত দিনের বিয়ের সব আয়োজনও সারা হয়ে গিয়েছিল। চার-পাঁচ মাস আগেই বিয়ের দিনক্ষণ পাকা হয়, মেয়ের বাড়ি থেকে ফোনে সব জানিয়ে দেওয়া হয়েছিল, সেজন্য ছেলে ওখানে গিয়েছিল বলে জানান কালকুর বাবা। কালকু বলেছেন, মোটরসাইকেল থাকলেও ড্রাইভিং লাইসেন্স নেই। তাই বাইসাইকেলই ঠিক। সংক্রমণ থেকে বাঁচতে মুখে রুমাল বেঁধে, জিনস, টি-শার্ট চাপিয়ে বেরিয়ে পড়ি। গ্রামের মন্দিরে নমো নমো করে ঘরোয়া পোশাকেই বিয়ে হয়। পাত্র-পাত্রী ক্যামেরার সামনে পোজ দেন মুখ ঢাকা অবস্থায়। এরপর বিয়ে করা বউকে সাইকেলের পিছনের সিটে চাপিয়েই বাড়ি ফেরেন কালকু। পরে তিনি বলেছেন, দুজনের ভার একা টেনেছি। পা দুটো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল মনে হয়। পরে ওষুধ খেতে হয়েছে। লকডাউন ওঠার অপেক্ষায় আছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে কার্ড ছাপিয়ে গ্রামের লোকজনকে ডেকে খাওয়াবেন, বিয়ের বাকি সব আচার-অনুষ্ঠানও সেরে ফেলবেন। কিন্তু লকডাউন প্রত্যাহারের পরও তো বিয়ে করতে পারতেন ? কালকু জানিয়েছেন, মায়ের শরীরটা ভাল যাচ্ছে না, তার ওপর সংসার সামলানোর কেউ নেই। তাই এমন তাড়া। তাছাড়া, লকডাউন কতদিনে উঠবে, তার কোনও নিশ্চয়তাই নেই।

সেরা শিরোনাম

Cockroach Janta Party: সকালে বিমান থেকে আটক, দিনভর মেলেনি হদিশ, অবশেষে জানা গেল অভিজিৎ দীপকদের কোথায় রেখেছে পুলিশ
সকালে বিমান থেকে আটক, দিনভর মেলেনি হদিশ, অবশেষে জানা গেল অভিজিৎ দীপকদের কোথায় রেখেছে পুলিশ
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget