এক্সপ্লোর

Uttar Pradesh News: অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে গায়েব স্বামী, আট বছর পর ইনস্টাগ্রাম রিলে মিলল দেখা, গ্রেফতার যুবক

Missing Husband Found on Reel: উত্তরপ্রদেশের হারদোই জেলার আতামাউ থেকে এই ঘটনা সামনে এসেছে।

লখনউ: প্রায় আট বছর ধরে নিখোঁজ স্বামী। নিজের ভাগ্যকে মেনেই নিয়েছিলেন স্ত্রী। কিন্তু সোশ্যাল মিডিয়ার রিলে সেই নিখোঁজ স্বামীকে দেখে নতুন করে সব ওলটপাল হয়ে গেল তাঁর। খোঁজ নিয়ে জানলেন, নিখোঁজ হয়ে যাওয়া স্বামী অন্যত্র সংসার পেতেছেন, তাঁকে ভুলে দিব্যি আছেন। ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। (Missing Husband Found on Reel)

উত্তরপ্রদেশের হারদোই জেলার আতামাউ থেকে এই ঘটনা সামনে এসেছে। প্রায় আট বছর ধরে নিখোঁজ ছিলেন জিতেন্দ্র ওরফে বাবলু। ২০১৮ সালে আচমকাই গায়েব হয়ে যান। তাঁর স্ত্রী শীলু সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সময় বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল হয়। শীলুর পরিবার তাঁদের ছেলের ক্ষতি করে থাকবে বলে অভিযোগও তোলেন জিতেন্দ্রর বাড়ির লোকজন। (Uttar Pradesh News)

যদিও শীলুর দাবি ছিল, বিয়ের এক বছরের মধ্যেই অশান্তি শুরু হয় তাঁদের মধ্যে। পণের জন্য তাঁকে হেনস্থা করা হতো। সোনার চেন, আংটির জন্য চলত অত্যাচার। দাবি পূরণ না হওয়ায় শ্বশুরবাড়ি থেকে বেরও করে দেওয়া হয় বলে দাবি করেন শীলু। সেই নিয়ে থানায় অভিযোগও দায়ের করেন শীলুর বাপের বাড়ির লোকজন। সেই নিয়ে তদন্ত চলাকালীনই হঠাৎ গায়েব হয়ে যান জিতেন্দ্র। ছেলে নিখোঁজ বলে ২০১৮ সালের ২০ এপ্রিল অভিযোগও দায়ের করেন তাঁর বাবা। শীলুর পরিবার ছেলেকে হত্যা করে থাকতে পারে, দেহ গায়েব করে দিয়ে থাকতে পারে বলেও অভিযোগ করেন জিতেন্দ্রর বাবা। 

সেই সময় জিতেন্দ্রর খোঁজে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। কিন্তু জিতেন্দ্র সম্পর্কে কোনও তথ্যই পাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামের রিলে জিতেন্দ্রকে দেখতে পান শীলু। অন্য এক মহিলার সঙ্গে জিতেন্দ্রকে দেখে চিনতে পারেন তিনি। সেই মতো পুলিশে খবর দেন। আর তাতেই, আট বছর পর জিতেন্দ্রর নাগাল পেতে সফল হয় পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গোটাটাই জিতেন্দ্রর পরিকল্পনা ছিল। বাড়ি থেকে পালিয়ে পঞ্জাবের লুধিয়ানায় আশ্রয় নেন তিনি। অন্য এক মহিলাকে বিয়ে করে সংসার পাতেন, নতুন জীব শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় রিল বানাতে গিয়েই ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত। সান্দিলার সার্কল অফিসার সন্তোষ সিংব জানিয়েছেন, শীলুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন তাঁরা। সোশ্যাল মিডিয়া থেকে প্রমাণ সংগ্রহ করেন। শে, পর্যন্ত জিতেন্দ্রর নাগাল মিলেছে। হেফাজতে রয়েছেন তিনি। জালিয়াতি, দুই মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা এবং পণের জন্য অত্যাচারের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget