এক্সপ্লোর

India News: কুকুর-গাধাকে দেখে শেখার পরামর্শ, বিতর্কের মুখে ক্ষমা চাইলেন উত্তরপ্রদেশের মন্ত্রী

UP Minister Apologizes: দেশজোড়া তুমুল বিতর্কের মুখে পড়ে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন উত্তরপ্রদেশের মন্ত্রী তথা নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদ।

ইলাহাবাদ: দেশজোড়া বিতর্কের (controversy) মুখে পড়ে আপত্তিকর মন্তব্যের (comment) জন্য ক্ষমা (Apology) চাইলেন উত্তরপ্রদেশের (UP) মন্ত্রী (minister) তথা নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদ (Sanjay Nishad) । দলীয় কর্মীদের কুকুর (dog)-গাধাকে (donkey) দেখে শেখার পরামর্শ দিয়েছিলন যোগী রাজ্যের এই মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মন্ত্রীর মন্তব্যের ভিডিও।

কী বললেন মন্ত্রী?
বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় গোটা দেশে। সঞ্জয় প্রথমে দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। কিন্তু তার পরও বিতর্কের আগুন নেভেনি। শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেন যোগী রাজ্যের মৎস্যমন্ত্রী। বললেন, মুখ ফস্কে এমন কথা বলে ফেলেছেন। তাঁর কথায়, 'আমি আসলে যেটা বলতে চেয়েছিলাম, সেটা হল যে পশুরাও নিজেদের রক্ষা করতে পারে। বছরের পর বছর ওঁরা কংগ্রেস, সমাজবাদী পার্টি, এবং বিএসপি-র বোতাম টিপে আসছেন। তাই ওঁদের একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছিলাম। তবে কথাগুলি মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে...আমি ফিরিয়ে নিচ্ছি।' এর পরেই অবশ্য তাঁর সংযোজন, 'আমার কথাগুলি সমর্থন করার জন্য সম্প্রদায়কে ধন্যবাদ। আমাদের ধমনীতে নিশাদ গুহরাজ মহারাজের রক্ত বইছে। কিন্তু গত সরকার এই রক্তকেই ঠান্ডা করে রেখেছিল।'

কেন বিতর্ক?
যে ভিডিও ঘিরে বিতর্কের সূত্রপাত তাতে ঠিক কী বলেছিলেন উত্তরপ্রদেশের মৎস্যমন্ত্রী? একটি সভায় তিনি বলছেন, 'সন্তানদের জন্য আপনারা কী করেছেন? কেউ যদি কুকুরছানার সঙ্গেও অসভ্যতা করে, তা হলে তার মা তার দেহ থেকে মাংস খুবলে নেয়। কুকুরদেরও তাদের সন্তানের জন্য ভালোবাসা রয়েছে।' এতেই থামেননি তিনি। আসে গাধার প্রসঙ্গও। বলেন, 'এই প্রাণীটি যাকে কিনা মস্তিষ্কের ক্ষমতার নিরিখে সবচেয়ে দুর্বল বলে মনে করা হয়, সেও তার উপরে চেপে থাকা মানুষটিকে তার শত্রু বলে মনে করে। আর আপনারা একই শত্রুকে গত ৭০ বছর ধরে নির্বাচন করে আসছেন।' ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এর সত্যতা আলাদা ভাবে যাচাই করেনি এবিপি আনন্দ। তবে স্থানীয় সূত্রে খবর, সম্ভবত উত্তরপ্রদেশের বালিয়ায় এই মন্তব্য করেছিলেন সঞ্জয় নিশাদ। তার পর থেকে বিতর্ক তুঙ্গে। লাগাতার চাপের মুখে প্রথমে তিনি বোঝানোর চেষ্টা করেন যে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু শেষমেশ সেই ব্যাখ্যা থেকে সরলেন। ক্ষমা চাইলেন। সঙ্গে জানালেন, মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে। 

আরও পড়ুন:আদালতে না গিয়ে অভিষেকের কাছে গেলেই সমস্যা মিটে যেত’, চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য নির্মল মাজির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lakshmir Bhandar: মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
Abhishek Banerjee: এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
TMC Councilor Arrested: মাছ চুরির অভিযোগ, ভেড়ির কাছেই হাতেনাতে পাকড়াও, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
মাছ চুরির অভিযোগ, ভেড়ির কাছেই হাতেনাতে পাকড়াও, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
West Bengal News Today Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি, বন্ধ দরজা, বাইরে অপেক্ষায় আধিকারিকরা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সিআইডি, বন্ধ দরজা, বাইরে অপেক্ষায় আধিকারিকরা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget