এক্সপ্লোর

ভারত সহ ১০টি দেশের থেকে বেশি করোনা পরীক্ষা হয়েছে আমেরিকায়, দাবি ট্রাম্পের

যেভাবে আমেরিকা সোশ্যাল ডিসট্যান্সিং ও লকডাউনের মাধ্যমে করোনা রোখার চেষ্টা করছে, তা অসাধারণ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। সিয়াটল, ডেট্রয়েট, অরল্য়ান্স, ইন্ডিয়ানাপোলিস ও হিউস্টনের মত জায়গাতেও পরিস্থিতির উন্নতি ঘটছে বলে তিনি জানিয়েছেন।

ওয়াশিংটন: ভারত সহ ১০টি দেশে মোট যে করোনা পরীক্ষা হয়েছে, তার থেকে বেশি পরীক্ষা করেছে আমেরিকা। বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, আমেরিকায় এখনও পর্যন্ত ৫০ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। ট্রাম্প বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা দিন দিন আগের থেকে উন্নতি করছে। তারা ৫০ লক্ষের বেশি করোনা পরীক্ষা করিয়েছে, যা বিশ্বে রেকর্ড। ভারত, ফ্রান্স, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, সুইডেন ও কানাডায় মোট যতগুলি পরীক্ষা হয়েছে, আমেরিকার পরীক্ষার সংখ্যা কার থেকে বেশি। আমেরিকায় করোনা মৃতের সংখ্যা ৪০,০০০ পেরিয়েছে, সংক্রমিত ৭৬৪,০০০-র বেশি। আমেরিকায় করোনার ভরকেন্দ্র এখন নিউ ইয়র্ক, সেখানে ২,৪২,০০০ জন সংক্রমিত, মারা গিয়েছেন ১৭.৬০০ জনের বেশি। তবে গত ৮ দিনে সংক্রমিতের সংখ্যা ৫০ শতাংশ কমেছে বলে খবর। এই সাফল্য স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এতদিন ঠিক উল্টোপথে হাঁটার পর এই উন্নতি অসাধারণ। তাঁর অভিযোগ, ইতালি ও স্পেনের মত দেশগুলি প্রথম দিকে তাদের দেশ লকডাউনে অনিচ্ছুক ছিল, ফলে তার বিশাল মূল্য চোকাতে হয়েছে। আমেরিকা লকডাউনের পথে না হাঁটলে লাখ লাখ মানুষ মরতেন বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য, করোনা ফ্লুয়ের মত একটি অসুখ, ধরা হয়েছিল, এতে মৃতের সংখ্যা খুব কম হলেও এক লাখ পেরিয়ে যাবে। এখন মনে হচ্ছে, তার থেকেও ৪০,০০০ কম, অর্থাৎ ৬০,০০০-এই আটকে যাবে মৃতের সংখ্যা। যেভাবে আমেরিকা সোশ্যাল ডিসট্যান্সিং ও লকডাউনের মাধ্যমে করোনা রোখার চেষ্টা করছে, তা অসাধারণ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। সিয়াটল, ডেট্রয়েট, অরল্য়ান্স, ইন্ডিয়ানাপোলিস ও হিউস্টনের মত জায়গাতেও পরিস্থিতির উন্নতি ঘটছে বলে তিনি জানিয়েছেন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget