এক্সপ্লোর

রিপাবলিকান ভোট গোনা হচ্ছে না! অ্যারিজোনায় ভোটকেন্দ্রে বিক্ষোভ ট্রাম্প সমর্থকদের, মাস্ক নেই, হাতে হ্যান্ডগান, রিভলভার

ভোটের রাতেই ফক্স নিউজ, এপি অ্যারিজোনা বিডেন পেয়েছেন বলে জানায়, যদিও তখন মোট ভোটের ৭০ শতাংশের সামান্য কিছু বেশি গোনা হয়েছে। এতেই ক্ষেপে গিয়ে ট্রাম্প ও তাঁর অনুগামীরা নেমে পড়েন। প্রায় ২০০ ট্রাম্প সমর্থক শেম অন ফক্স ধ্বনি দিতে থাকে।

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস হাতছাড়া হচ্ছে, বুঝতে পেরে রাস্তায় নেমে পড়লেন তাঁর সমর্থক, অনুরাগীরা? অ্যারিজোনার এক ভোটকেন্দ্রের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বুধবার রাতে অসমর্থিত সূত্রে গুজব ছড়িয়ে পড়ে, রিপাবলিক্যান প্রেসিডেন্টের পক্ষে পড়া ভোট ইচ্ছা করে গোনা হচ্ছে না। সঙ্গে সঙ্গে আসরে নামেন তাঁরা। ফিনিক্সে মেরিকোপা কাউন্ট নির্বাচনী দপ্তরের সামনে জড়ো হয় স্লোগান দিতে থাকেন, চুরি বন্ধ হোক, আমার ভোট গুনতে হবে। বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক। কারও কারও হাতে আবার হ্যান্ডগান, রিভলভার। গুরুত্বপূর্ণ লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই রাজ্যে ডেমোক্র্য়াট প্রার্থী জো বাইডেন সামান্য লিড নিয়েছিলেন তখন। কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, অ্যারিজোনা বাইডেনের দখলে, যদিও ট্রাম্পের প্রচার শিবির তা খারিজ করে তারা এখনও লড়াইয়ে আছে বলে জানায়। অ্যারিজোনা জিততে পারলে ডেমোক্র্যাটদের ঝুলিতে যাবে হোয়াইট হাউস দখলের অভিযানে অতি গুরুত্বপূর্ণ ১১টি ইলেকটোরাল ভোট। ট্রাম্পের পুনর্বার জয়ের আশা কমবে। ২০১৬-য় অ্যারিজোনা জিতেছিল রিপাবলিক্যানরা। ভোটের রাতেই ফক্স নিউজ, এপি অ্যারিজোনা বিডেন পেয়েছেন বলে জানায়, যদিও তখন মোট ভোটের ৭০ শতাংশের সামান্য কিছু বেশি গোনা হয়েছে। এতেই ক্ষেপে গিয়ে ট্রাম্প ও তাঁর অনুগামীরা নেমে পড়েন। প্রায় ২০০ ট্রাম্প সমর্থক শেম অন ফক্স ধ্বনি দিতে থাকে। কেউ কেউ বলে, তারা মাইক সারনোভিচ নামে এক দক্ষিণপন্থী কর্মীর ট্যুইট দেখে চলে এসেছে। কোনও কোনও ট্রাম্প সমর্থককে বলতে শোনা যায়, সব ভোট নিয়ম মেনে, নীতি অনুযায়ী গুনতে হবে। ফেসবুকে মঙ্গলবার রাতে গুজব ছড়ায়, মেরিকোপার কিছু ভোট গোনা হচ্ছে না ভোটাররা বিশেষ এক ধরনের পেন ব্য়বহার করেছেন বলে। স্থানীয় ভোটকর্মীরা যদিও তা অস্বীকার করেন। এখনও কয়েকটি প্রদেশে ভোটগণনা চলার মধ্যেই ট্রাম্প ডেমোক্র্যাটরা কোনও প্রমাণ না দিয়ে ছল-ছুতোয় ভোট চুরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলে একাধিক রাজ্যে ভোটগণনা সংক্রান্ত মামলা দায়ের করেন। বুধবার দুপুরে ডেট্রয়েট শহরতলিতেও বিক্ষোভ হয়। ভোট জালিয়াতি চলছে বলে অসমর্থিত সূত্রে করা দাবির ভিত্তিতে প্রায় ৩০ জন, যাদের বেশিরভাগই রিপাবলিকান, একটি গণনাকেন্দ্রে ঢুকতে গেলে আটকে দেন ভোটকর্মীরা। মিশিগানেও ভোটগণনা বন্ধ রাখতে চেয়ে মামলা করেন ট্রাম্প, যা ছেলেমানুষি আখ্যা দেন বিদেশসচিব। বিক্ষোভকারীরা ২০০০ সালে ফ্লোরিডায় ফের গণনার সময় ঘটে যাওয়া ‘ব্রুকস ব্রাদার রায়ট’-এর প্রতিধ্বনি করে। সেবার ডেমোক্র্যাট প্রভাবিত এক ডিস্ট্রিক্টের একটি বাড়িতে ব্য়ালট গুনছিলেন একদল ভোটকর্মী। গায়ে ব্লেজার চাপানো একদল রিপাবলিকান সমর্থক সেখানে আচমকা ঢুকে পড়ে গণনা বন্ধ করতে বাধ্য করে। শেষ পর্যন্ত ফ্লোরিডায় জিতে প্রেসিডেন্ট পদ পান রিপাবলিক্যান জর্জ ডব্লু বুশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget