এক্সপ্লোর

যদি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট না হন, তবে তার কী প্রভাব পড়বে ভারতে? জেনে নিন

ভারত-চিন সীমান্ত সমস্যা দিন দিন বেড়েই চলেছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ইস্যুতে পুরোপুরি ভারতের পক্ষে ছিল। এ ক্ষেত্রে বাইডেন প্রশাসন কী করে তা দেখার।

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ভোটে সরকারিভাবে জো বাইডেনের জয় ঘোষণা এখন সময়ের অপেক্ষা। ভারত এই ভোটে নজর রেখে চলেছে, কারণ দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লির সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। বাইডেন অবশ্য জানিয়েছেন, তিনিও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের রিপাবলিকান প্রশাসেনর সঙ্গে যেমন কাজ করেছেন, তেমনই তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এর আগে বারাক ওবামার ডেমোক্র্যাট প্রশাসনের সঙ্গে। আর আমেরিকায় সরকার পাল্টানো মানেই বিদেশ নীতিতে বিরাট পরিবর্তন হবে এমন কিছু নয়। সুতরাং ট্রাম্পের জায়গায় বাইডেন এলে দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে ইতরবিশেষ হবে না বলেই ধারণা। তবে ডোমোক্র্যাটদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত হলেও কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের পক্ষে, এ নিয়ে ভোটপ্রচারেও বলেছেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার বিরোধিতা করেছেন তিনি, আবার নাগরিকত্ব আইনের বিপক্ষে। ভারত-চিন সীমান্ত সমস্যা দিন দিন বেড়েই চলেছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ইস্যুতে পুরোপুরি ভারতের পক্ষে ছিল। এ ক্ষেত্রে বাইডেন প্রশাসন কী করে তা দেখার। তবে ডেমোক্র্যাটদের সঙ্গে চিন-পাকিস্তান উভয় দেশেরই সম্পর্ক ভাল। বিদেশ নীতির ক্ষেত্রে দিল্লি-ওয়াশিংটন কৌশলগত, আর্থিক ও প্রযুক্তিগত বোঝাপড়া আরও গভীর হবে বলে ধারণা। তবে সেই বোঝাপড়ার গতি কতটা দ্রুত হবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিককালে বাইডেন চিনের সম্পর্কে কড়া অবস্থান নিয়েছেন, এমনকী চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ঠগ বলেছেন তিনি, লিখিতভাবে বলেছেন, চিন ইস্যুতে আরও কঠোর হওয়া প্রয়োজন। ভোট প্রচারেও পরিষ্কারভাবে বলেছেন, ক্ষমতায় এলে তিব্বত ও তাইওয়ান ইস্যুতে কী কী ব্যবস্থা নেবেন তিনি। কিন্তু বাস্তবে বাইডেন প্রশাসন চিনের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে পছন্দ করে, তার প্রভাব পড়বে ভারতের সঙ্গে তাদের সম্পর্কে। বাণিজ্য নিয়ে কিছু ছোটখাটো ইস্যু থাকলেও ট্রাম্পের আমলে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মসৃণ ছিল। গত ৪ বছরে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া দু’দেশের মধ্যে যথেষ্ট বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্কের যে উষ্ণতা ছিল তা খুব অল্প রাষ্ট্রনেতাদের মধ্যে দেখা যায়। নিরাপত্তা, প্রতিরক্ষা ও চিন সম্পর্কে বাড়তে থাকা উদ্বেগ- বিভিন্ন ক্ষেত্রে তাঁদের মতামত এক ছিল, ফলে ঘনিষ্ঠতা বাড়ে দ্রুত। উল্টোদিকে বাইডেন ও কমলা হ্যারিস উভয়েই বারবার অভিযোগ করেছেন, মোদি হিন্দু জাতীয়তাবাদী নীতি নিয়ে চলেন। অতএব ভারত-মার্কিন সম্পর্কে এর প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget