এক্সপ্লোর

US-Iran Ceasefire: ইরানের ১০ দফা প্রস্তাব "গুরুত্বহীন" বলছে হোয়াইট হাউস, ফেলে দেওয়া হয়েছে "বাতিলের" খাতায়!

US-Iran War: ইরানের ১০ দফা প্রস্তাব নিয়ে একটি প্রেস বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই বিষয়ে বলেছেন।

নয়া দিল্লি: গতকালই আমেরিকার প্রেসিডেন্ট (US President Donald Trump) জানিয়েছিলেন ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার কথা। একই সঙ্গে জানা গিয়েছিল মোট ১০ দফা দাবি আমেরিকার কাছে পাঠিয়েছে তারা। সেই দাবি অনুযায়ী একাধিক স্বীকৃতি চেয়েছিল ইরান। এর মধ্যে প্রধান ছিল আমেরিকার আগ্রাসন বন্ধের দাবি ও হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকার দাবি।

যদিও হোয়াইট হাউস একটি প্রেস বিবৃতি দিয়েছে এই বিষয়ে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই বিষয়ে বলেছেন। তিনি বলেন, "ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট (US President Donald Trump) যেমন জানিয়েছেন, আমরা ইরানের কাছ থেকে একটা প্রস্তাব পেয়েছি। এই প্রস্তাব ইরানের সঙ্গে আলোচনার জন্য একটা ভিত্তি হিসাব দেখা হচ্ছে আমাদের তরফে। ইরান ইতিমধ্যেই একটা ১০ দফা পরিকল্পনা পেশ করেছিল। যে পরিকল্পনা মৌলিকভাবে গুরুত্বহীন। এই পরিকল্পনা গ্রহণ করা যায় না ও এই পরিকল্পনাকে সম্পূর্ণরূপে বাতিল করা হয়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ও তাঁর পরিষদবর্গ এই পরিকল্পনাকে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছেন।"

কী কী ছিল ইরানের ১০ দফা দাবিতে?

  • আমেরিকার তরফে ভবিষ্যতে ইরানে আর কোনও আগ্রাসন চালানো হবে না।
  • হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। 
  • ইরানের পারমাণবিক শক্তি ও এই বিষয়ে পরীক্ষানিরীক্ষা মেনে নিতে হবে।
  • ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
  • রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে।
  • IAEA বোর্ড অফ গভর্নরসের ইরান বিরোধী প্রস্তাব বাতিল করতে হবে।
  • ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। 
  • ইরান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করতে হবে।
  • ইরানের বিরুদ্ধে সমস্ত ধরনের হামলা বন্ধ করতে হবে।

এরপর লেবাননে হামলা করে ইজরায়েল। এই হামলার ঘটনায় প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। আর এর উপর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরঘচি। তিনি লিখেছেন, "আমেরিকাকে বেছে নিতে হবে হয় সংঘর্ষবিরতি বা ইজরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। এই দুটো একসঙ্গে চলতে পারে না।" একই সঙ্গে তিনি এটাও বলেছেন, গোটা বিশ্ব এই মুহূর্তে দেখছে যে আমেরিকা এখন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে কি না। যদিও ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর (IRGC) এদিন দাবি করেছে যে লেবাননে ইজরায়েলের হামলার কারণে লঙ্ঘিত হয়েছে সংঘর্ষবিরতি। আর এর ফলে হরমুজ দিয়ে আপাতত বন্ধ রয়েছে জাহাজ চলাচল।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
Google India: ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget