এক্সপ্লোর

Ayatollah Ali Khamenei: ইরানে উড়িয়ে দেওয়া হল খামেনেইয়ের বাড়ি? একযোগে হামলা আমেরিকা-ইজ়রায়েলের, আয়াতোল্লা এখন কোথায়?

Attacks on Iran: দেশের রাজধানী তেহরানের উত্তর এবং পূর্বেও মুহুর্মুহু বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে বসবাস খামেনেইয়ের।

নয়াদিল্লি: একসঙ্গে ইরানে হামলা ইজ়রায়েল এবং আমেরিকার। দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের দফতরেও হামলা চালানো হল। ইরানের ৩০টিরও বেশি জায়গায় একসঙ্গে হামলা চালিয়েছে ইজ়রায়েল এবং আমেরিকা। দেশের রাজধানী তেহরানের উত্তর এবং পূর্বেও মুহুর্মুহু বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে বসবাস খামেনেইয়ের। যদিও সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, খামেনেইকে আগেই সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। (Attacks on Iran)

শনিবার সকাল থেকে পর পর বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। ইজ়রায়েল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে তারা। সংবাদ সংস্থা AP-ও জানিয়েছে, যেখানে আয়াতোল্লা থাকেন এবং তাঁর বিভিন্ন দফতর রয়েছে, সেখানেও হামলা চালানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, ৮৬ বছর বয়সি খামেনেই হামলার সময় সেখানে ছিলেন না। বিপদ আঁচ করে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। (Ayatollah Ali Khamenei)

এই মুহূর্তে কোথায় আছেন খামেনেই, তা নিয়ে গোপনীয়তা অবলম্বন করছে তেহরান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে, যাতে ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়েছে। খামেনেইয়ের বাসভবন থেকেই ওই ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে বলে দাবি। তবে এবিপি আনন্দ ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় রকেট বর্ষণ করা হয়েছে বলে খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, আগুন জ্বলছে একাধিক জায়গায়। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। তেহরানে পর পর তিনটি তীব্র বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে।

ইজ়রায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজ়রায়েল কাৎজ়ের দাবি, আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। তাঁর বক্তব্য, "বিপদ আঁচ করে, আত্মরক্ষার্থে ইরানে আগাম হামলা চালিয়েছে ইজ়রায়েল।" তবে আচমকা ইরানের উপর ফের এই হামলা কেন, উঠছে প্রশ্ন। যদিও এমনটা সময়ের অপেক্ষা ছিল বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে অস্বস্তিতে আমেরিকা। একদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে নিয়ে মোটেও খুশি নন তিনি। সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছিলেন ট্রাম্প, এমনকি ইরানে ক্ষমতার পালাবদলের ইঙ্গিতও দেন। এর আগে, পরমাণু চুক্তি নিয়ে ইরানকে ১৫ দিন সময় দিয়েছিলেন ট্রাম্প। অন্যথায় 'পরিস্থিতি খারাপ হবে' বলে হুঁশিয়ারি দেন। গত বছরও একযোগে ইরানে হামলা চালায় ইজ়রায়েল এবং আমেরিকা।

ইজ়রায়েলি সেনার এক আধিকারিককে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, আমেরিকার সহযোগিতায় বেশ কয়েক মাস ধরেই এই হামলার পরিকল্পনা চলছিল। কয়েক সপ্তাহ আগেই দিন ক্ষণ ঠিক হয়ে গিয়েছিল। এই হামলার দরুণ নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে ইরান। পূর্ব এবং পশ্চিমে বন্ধ মোবাইল ফোনের পরিষেবা। ইন্টারনেট পরিষেবাও বন্ধ একাধিক এলাকায়। তেহরান স্টক এক্সচেঞ্জও বন্ধ রয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget