এক্সপ্লোর

US Israel strikes on Iran: ইরানে ভয়াবহ আক্রমণ ইজরায়েল-আমেরিকার ! নবম দিনে সংঘাত চরমে

US Israel strikes on Iran Live Updates: নবম দিনেও পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে।

কলকাতা: নবম দিনেও পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে। ইরানে আক্রমণ অব্যাহত ইজরায়েল-আমেরিকার। দুবাই, সৌদি আরবে পাল্টা হামলা অব্যাহত ইরানের। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা যৌথ বাহিনীর। বিমাবন্দরের এয়ারক্র্যাফট ফুয়েল ডিপো টার্গেট করে এয়ারস্ট্রাইক। কুহক, শাহরান ও কারাজ তৈলকূপে হামলা যৌথ বাহিনীর। তীব্র বিস্ফোরণ, তিনটি তেলের কূপে আগুন। ইসফাহানেও আকাশপথে হামলা আমেরিকা-ইরানের। ইজরায়েল-সহ আমেরিকার 'বন্ধু' দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। দুবাই, সৌদি আরবে মিসাইল হামলা তেহরানের। কুয়েতের বিমানবন্দরে জ্বালানির ট্যাঙ্ক টার্গেট করে ড্রোন হামলা ইরানের।

আরও পড়ুন, লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ইস্যুতে কৌশল বদল তৃণমূলের

সপ্তাহ গড়ালেও সংঘাতের শেষ নেই। পশ্চিম এশিয়াজুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছেই। তার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, যুদ্ধে আত্মসমর্পণ করেছে ইরান। আর এরই মধ্যে প্রত্যাঘাত করতে গিয়ে প্রতিবেশী দেশে হামলা চালানোর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। শর্তসাপেক্ষে হামলা বন্ধের ইঙ্গিত দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।  সপ্তাহ পার!কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই! তেহরানে এদিনও একের পর এক বিস্ফোরণের ছবি সামনে এসেছে!তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবল বোমাবর্ষণের খবর মিলেছে। পাল্টা আমেরিকার আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্লাস্টার মিসাইল দিয়ে ইজরায়েলের উপর পাল্টা আঘাত হেনেছে তেহরান। যার জেরে তেল আভিভে ব্য়াপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

 ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের শুরু করা যুদ্ধ পশ্চিম এশিয়ার একাধিক দেশে ছড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে ইরানের প্রতি রোষ তৈরি হয়েছে ইরানের প্রতিবেশী দেশগুলির মধ্যে। এরইমধ্যে এদিন ক্ষমা চেয়ে নিয়ে শর্তসাপেক্ষে হামলা বন্ধের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনও শত্রুতা ও বিদ্বেষ নেই। যা হয়েছে, সেই অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অন্য কোনও দেশ দখল বা আক্রমণ করার কোনও ইচ্ছা ইরানের নেই। আমরা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানো বন্ধ করব, যদি না তাদের ভূখণ্ড থেকে আমাদের ওপর কোনও আক্রমণ চালানো হয়। অস্থায়ী নেতৃত্ব পরিষদে এই সিদ্ধান্ত হয়েছে।

আমেরিকা-ইজরায়েলের ওপর আরও কড়া, প্রতিবেশীদের প্রতি শর্ত স্বাপেক্ষে নরম! এই কৌশলই নিতে চাইছে ইরান? যদিও এদিনও দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন বিস্ফোরণ হয়েছে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যকেই নিজেদের জয় হিসেবে দেখছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ইরান, যেখানে নরকের মতো পরিস্থিতি, ক্ষমা চেয়েছে এবং পশ্চিম এশিয়ার প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে, প্রতিশ্রুতি দিয়েছে তাদের লক্ষ্য করে আর হামলা চালাবে না। ইজরায়েল ও আমেরিকার লাগাতার আক্রমণের কারণে এই প্রতিশ্রুতি ইরানের। পশ্চিম এশিয়া দখল করে শাসন করার চেষ্টা করছিল ইরান। হাজারের বেশি বছরের মধ্যে প্রথমবার ইরান পশ্চিম এশিয়ার দেশগুলোর কাছে হেরে গেছে। তারা (পশ্চিম এশিয়ার দেশগুলো) বলেছে, ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি পাল্টা অভিবাদন জানিয়েছি। ইরান এখন আর পশ্চিম এশিয়ার শক্তিমান জবরদখলকারী নয়, তারা পশ্চিম এশিয়ায় পরাজিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget