এক্সপ্লোর

Plane Collides with Helicopter: মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে হেলিকপ্টারের ধাক্কা, বহু প্রাণহানির আশঙ্কা

US Plane-Helicopter Collision: আমেরিকার রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

ওয়াশিংটন: মাঝ আকাশে বিমান এবং হেলিকপ্টারের মুখোমুখি ধাক্কা। অন্তর্দেশীয় যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগল সেনার হেলিকপ্টারের। এই ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে আমেরিকায়। এখনও পর্যন্ত হতাহতের পরিসংখ্যান সামনে আসেনি যদিও। তবে বিষয়টি সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে। (Plane Collides with Helicopter)

আমেরিকার রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। আমেরিকার সেনেটর টেড ক্রুজ জানিয়েছেন, প্রাণহানি ঘটার খবর পেয়েছেন তিনি। তবে কতজন মারা গিয়েছেন, কেউ বেঁচে আছেন কি না, খোলসা করেননি টেড। আমেরিকার সেনার Black Hawk হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে অন্তর্দেশীয় একটি যাত্রীবাহী বিমানের মুখোমুখি ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। (US Plane-Helicopter Collision)

US Federal Aviation Administration জানিয়েছে, PSA Airlines-এর একটি ৫৩৪২ অন্তর্দেশীয় বিমান আমেরিকার রেগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের দিকে এগোচ্ছিল। সেই সময় সেনার Black Hawk Silkrsky H-60 হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে ধাক্কা লাগে। যে যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, American Airlines-এর হয়ে সেটিতে পরিষেবা দিচ্ছিল PSA Airlines. কানসাসের উইচিটা থেকে আসছিল বিমানটি। ওই বিমানে ৬৫ জন যাত্রী ধরে। সেনার হেলিকপ্টারে সওয়ার ছিলেন চারজন সৈনিক। সেটি কানসাসের ফোর্ট বেলভয়ের থেকে আসছিল। তাই বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার রাত ৮টা বেজে ৫৩ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পোটোমিক নদীর উপর, মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা লাগে বিমান এবং হেলিকপ্টারটির। এখনও হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে বিমানটিতে ৬০ যাত্রী এবং চার বিমানকর্মী সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। পোটোম্যাক নদীতেও তল্লাশি শুরু হয়েছে। নদীর উপরই যেহেতু বিমান এবং হেলিকপ্টারের সংঘর্ষ বাধে, নদীতে ধ্বংসাবশেষ এবং দেহ পড়ে থাকার সম্ভাবনা রয়েছে।

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সরকারের নবনিযুক্ত পরিবহণ সচিব শন ডাফি জাবিয়েছেন, তিনি ওয়াশিংটন ডিসি-তে Federal Aviation Administration-এর সদর দফতরে রয়েছেন। পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন। একদিন আগেই পরিবহণ বিভাগের দায়িত্ব নেন শন। National Transportation Safety Board দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

আমেরিকার নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও পরিস্থিতির দিকে নজর রাখছেন। পেন্টাগন সবরকম সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বিমান এবং হেলিকপ্টারে সওয়ার যাত্রীদের জন্য প্রার্থনা করছেন বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছেন তিনি। পরিস্থিতির দিকে নজর রেখেছেন তিনি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। উদ্ধারকারীদের কৃতজ্ঞতাও জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget