এক্সপ্লোর

Donald Trump: 'দেরি সহ্য করব না, তাড়াতাড়ি করুন', হামাসের উপর আরও চাপ বাড়ালেন ট্রাম্প

Israel-Hamas Conflict: "সাময়িক বোমা নিক্ষেপ বন্ধ করায়" তিনি ইজরায়েলকে ধন্যবাদ জানান। ইজরায়েলের বোমায় গাজা শহরে ১০ জন মারা গেছেন।

যুদ্ধ-বিধ্বস্ত গাজার জন্য তাঁর শান্তি পরিকল্পনা মেনে নিতে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসকে "দ্রুত সরতে" বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি "সাময়িক বোমা নিক্ষেপ বন্ধ করায়" তিনি ইজরায়েলকে ধন্যবাদ জানান। ইজরায়েলের বোমায় গাজা শহরে ১০ জন মারা গেছেন। এই পরিস্থিতিতে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, তিনি "দেরি" সহ্য করবেন না। তিনি হামাসকে যুদ্ধ বন্ধ করে অস্ত্র সমর্পণ করার জন্য সতর্কবার্তা পাঠান। বলেন, অন্যথা "সব বাজি ব্যর্থ হবে।" Truth Social-এ ট্রাম্প লেখেন, "পণবন্দীদের মুক্তি এবং শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য ইজরায়েল সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে সব বাজি শেষ হয়ে যাবে। আমি বিলম্ব সহ্য করব না, যা অনেকেই মনে করেন, অথবা এমন কোনও ফলাফল যেখানে গাজা আবার হুমকির মুখে পড়বে। তাড়াতাড়ি এটা করুন। সবার সঙ্গে ন্যায্য আচরণ করা হবে!"

২০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাতে সাড়া দেওয়ার জন্য তিন থেকে চারদিন আছে হামাসের হাতে, দিনকয়েক আগে এমনই বার্তা পাঠান ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনায় যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে হামাস কর্তৃক পণবন্দীদের মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইজরায়েলের ধীরে ধীরে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। 

হোয়াইট হাউসে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, 'বাকি সকল পক্ষই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তারা কেবল হামাসের জন্য অপেক্ষা করছে।' এর পাশাপাশি চরম সতর্কবার্তাও দেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলেন, 'সমস্ত আরব দেশ এতে সই করেছে। মুসলিম দেশগুলি এতে সই করেছে। ইজরায়েলও এতে সই করেছে। আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করছি, এবং হামাস হয় তা করবে, অথবা করবে না, এবং যদি তা না হয়, তবে এর অত্যন্ত দুঃখজনক পরিণতি হতে চলেছে।' 

গতকাল ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দেন। রবিবার সন্ধে ৬টার মধ্যেই ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করতে হবে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীকে। অন্যথা, নরক-যন্ত্রণা ভোগের হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, হামাসকে ইজরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার এবং "যে কোনওভাবে শান্তি আসবেই" এই বলে যুদ্ধবিরতি ঘোষণা করার শেষ সুযোগ দেওয়া হচ্ছে।

গাজ়ায় শান্তি ফেরানোর প্রস্তাবকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
Cyber Attack in FIFA: আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget