এক্সপ্লোর

Joe Biden: রোগে হারিয়েছেন ছেলেকে, স্ত্রীরও রয়েছে, ক্যান্সার ভোগাচ্ছে বাইডেনকেও

Joe Biden Cancer Treatment:হোয়াইট হাউসে বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর এই অস্ত্রোপচার করেছেন। দীর্ঘদিন ধরেই বাইডেনের চিকিৎসা করছেন তিনি।

ওয়াশিংটন: বয়স হয়েছে ৮০ বছর। মাঝে মধ্যে টলে পড়ে যাওয়ার নজিরও রয়েছে। তাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিলই। এ বার জানা গেল তাঁর বুকে ক্যান্সারের কোষ ছিল বলে। গত মাসে অস্ত্রোপচার করে সেগুলি সরানো হয়েছে বলে জানা গেল Joe Biden Cancer Treatment)।

বাইডেনের বুকে ক্যান্সারের কোষ ছিল বলে জানা গিয়েছে

হোয়াইট হাউসে বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর এই অস্ত্রোপচার করেছেন। দীর্ঘদিন ধরেই বাইডেনের চিকিৎসা করছেন তিনি। শুক্রবার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন ও’কনর। তিনি জানিয়েছেন, বাইডেনের বুকে ক্যান্সারের কোষ বাসা বাঁধে। তাতে বেসাল সেল কার্সিনোমা পাওয়া যায়, যা কিনা ত্বকের ক্যান্সারের কোষ (Skin Cancer)।

অস্ত্রোপচার করে সেটি বাদ দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন ও’কনর। আপাতত বাইডেনের আর কোনও বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই বলেও জানান তিনি। ১৪ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়। ক্ষত এতদিনে শুকিয়েও গিয়েছে। তবে নিয়মিত ত্বকের স্ক্রিনিং চলবে বলে জানিয়েছেন ও’কনর (US President)।

আরও পড়ুন: Bank Fraud: এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে সাবধান, কেওয়াইসির নামে চলছে প্রতারণা

ত্বকের ক্যান্সারের একেবারে প্রথামিক পর্যায়ে বেসাল সেলের সন্ধান মেলে। সেটি সহজে নিরাময়যোগ্য। বিশেষ করে গোড়াতেই ধরা পড়লে। এই ধরনের ক্যান্সার ছড়িয়ে পড়ে না বলে জানিয়েছেন ও’কনর। তবে আকারে বাড়তে পারে। তাই সেটি কেটে বাদ দেওয়া হয়েছে।

অস্ত্রোপচার করে সেটি বাদ দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন বাইডেনের চিকিৎসক

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ বাইডেনের ত্বকের উপরিভাগে  ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়।  হোয়াইট হাউসে প্রবেশের আগেই সেগুলি অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলেন বাইডেন। অল্পবয়সে রোদে ঘুরে ঘুরে দিন কাটত। তা থেকেই এই সমস্যা বলে জানিয়েছেন ও’কনর। বাইডেনের স্ত্রী, আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের ডান চোখ এবং বুক থেকেও ক্যান্সারের কোষ কেটে বাদ দেওয়া হয় এ বছর জানুয়ারিতে। ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বাইডেন পরিবার বরাবরই সক্রিয়। এর আগে তাঁদের প্রাপ্তবয়স্ক ছেলে ব্যো মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হন। ২০১৫ সালে তাঁর মৃত্যু হয়।

বেসাল সেল কার্সিনোমায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমেরিকার মোট জনসংখ্যার প্রতি পাঁচ জন ক্যান্সার আক্রান্তে মধ্যে একজনের শরীরে এই কোষ পাওয়া যায়। চিকিৎসায় দেরি হলে ত্বকের কোষ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যায়। তবে সেটি শরীরে একদিক থেকে অন্য দিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না। বরং আকারে হতে থাকে ওই ক্যান্সারের কোষ। তাই সেটি কেটে বাদ দেওয়াই রীতি। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget