এক্সপ্লোর

H1B Visa: ৮৫০০০ ভিসা বাতিল করল আমেরিকা, H1B নিয়েও সংশয়, সমস্যা বাড়তে পারে ভারতীয়দের

US Visa Appointments: নির্দেশিকা জারি করেছে ভারতে আমেরিকার দূতাবাস।

নয়াদিল্লি: আমেরিকার মসনদে দ্বিতীয়বার ফিরেই কাটছাঁট শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৈধ কাগজপত্র না থাকা মানুষজনকে ফেরত পাঠানো থেকে কঠোর ভিসা নীতি, বাকি থাকেনি কিছুই। এবার জানা গেল, গত জানুয়ারি মাস থেকে ৮৫০০০ ভিসা বাতিল করেছে আমেরিকার সরকার। আমেরিকাকে ‘সুরক্ষিত’ রাখতেই এমন সিদ্ধান্ত বলে বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বহু ভারতীয় H1B ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টও বাতিল করা হয়েছে আপাতত। সেই নিয়ে নির্দেশিকা জারি করেছে ভারতে আমেরিকার দূতাবাস। (US Visa Appointments)

আমেরিকার বিদেশ বিভাগের তরফে মঙ্গলবার লিখিত বিবৃতি জারি করে বলা হয়, ‘জানুয়ারি মাস থেকে ৮৫০০০ ভিসা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিদেশ সচিব রুবিও বিশেষ নীতি মেনে চলেন এবং এখানেই থামবেন না’। সোশ্যাল মিডিয়ায় এই বার্তার সঙ্গে ট্রাম্পের একটি ছবিও পোস্ট করা হয়, যাতে লেখা ছিল, ‘আমেরিকাকে আবারও সুরক্ষিত করো’। (H1B Visa)

আমেরিকার বিদেশ বিভাগের এক আধিকারিককে উদ্ধৃত করে CNN জানিয়েছে, যে ৮৫০০০ ভিসা বাতিলের কথা জানানো হয়েছে, তার মধ্যে ৮০০০-এর বেশি পড়ুয়ার ভিসাও বাতিল হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ভিসা বাতিলের জন্য অধিকাংশ ক্ষেত্রেই মত্ত অবস্থায় গাড়ি চালানো, মারপিট, চুরির মতো কারণ তুলে ধরা হয়েছে কিছু ক্ষেত্রে মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় থেকে যাওয়া, অপরাধমূলক ঘটনায় সংযোগ, সন্ত্রাসের পক্ষে সমর্থনের কথা উঠে এসেছে।  বাকি ভিসা কী কারণে বাতিল করা হল, তা স্পষ্ট ভাবে জানানো হয়নি। 

এখনও লক্ষ লক্ষ মানুষের ভিসায় নজরদারি চলছে বলে জানা গিয়েছে। ফলে যে কোনও সময় আরও ভিসা বাতিল হতে পারে। ইতিমধ্যেই আমেরিকার সরকার ১৯ দেশের নাগরিককে নিষিদ্ধ করেছে। সেই তালিকায় আরও সংযোজন হতে পারে। আমেরিকার ভিসা-কাটছাঁটে ভারতীয়রা বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ এদিনই ভারতে আমেরিকার দূতাবাসের তরফে বিশেষ নির্দেশিকা এসেছে। বলা হয়, ‘ভিসার জন্য আবেদন করেছেন যাঁরা…ভিসার অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি বদলানোর ইমেল পেয়ে থাকলে, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পেতে সহযোগিতা করবে Mission India. আগের সময়সূচি অনুয়ায়ী এলে দূতাবাস বা কনস্যুলেটে প্রবেশ করতে পারবেন না’।

অর্থাৎ আমেরিকার ভিসার জন্য যে সমস্ত ভারতীয় ডিসেম্বরের শেষ নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, তাঁদের অ্য়াপয়েন্টমেন্ট পিছিয়ে গিয়েছে পরের বছর মার্চে। কতজনের ক্ষেত্রে এমন হয়েছে, সেই সংখ্যা স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও পর্যন্ত। H1B ভিসা পাওয়ার প্রক্রিয়ায় এমনিতেই বিস্তর রদবদল ঘটানো হয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যন্ত ‘পাবলিক’ করে রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে আমেরিকা সরকার।  সোশ্যাল মিডিয়ায় সকলের গতিবিধির উপরও নজর রাখছে তারা। আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং জনসুরক্ষার জন্য ‘ঝুঁকিপূর্ণ’ নন, এমন লোকজনকেই আমেরিকায় ঢোকার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। পড়ুয়ারাও এই নজরদারির আওতায় রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Petrol Diesel Price : সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget