এক্সপ্লোর

আমেরিকায় কমছে করোনা-মৃত্যুর সংখ্যা, মোট মৃত ১,০৬১৯৫

এখনও পর্যন্ত মাত্র কয়েক শতাংশ মানুষেরই করোনা পরীক্ষা হয়েছে, ফলে রোগ যে কতটা ছড়িয়েছে তা এখনও বোঝা সম্ভব নয়।

ওয়াশিংটন: আমেরিকা এখন গোটা বিশ্বে করোনা ভরকেন্দ্র। গত ২৪ ঘণ্টায় এ দেশে মারা গিয়েছেন ৬৩৮ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখের বেশি। শুধু গতকালই আমেরিকায় ২০,৩৫০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। হিসেবগুলি শুনতে ভয়াবহ হলেও আমেরিকায় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কমছে। বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ করোনা রোগী আমেরিকার বাসিন্দা। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। আজ এ দেশে রোগীর সংখ্যা ১৮,৩৭,০০০ পেরিয়ে গিয়েছে। সুস্থ হয়েছেন ৫,৯৯,০০০ জন। প্রায় ৬ শতাংশ করোনা রোগীর মৃত্যু হয়েছে, সেরে উঠেছেন ৩৩ শতাংশ রোগী। এখন দেখা যাচ্ছে, শেষ কিছুদিনে আমেরিকায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা নিয়ম করে কমছে। নিউ ইয়র্কেও পরিস্থিতি সঙ্কটজনক হলেও  আগের মাসগুলির মত ভয়াবহ নয়। ম্যাসাচুসেটস ও রোডস আইল্যান্ডেও রোগীর সংখ্যা কমেছে, একইভাবে উন্নতি করছে ভারমন্ট, হাওয়াই ও আলাস্কা।  আশায় ভর করে অফিস কাছারি, দোকানপাট খোলা হয়েছে, যদিও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত মাত্র কয়েক শতাংশ মানুষেরই করোনা পরীক্ষা হয়েছে, ফলে রোগ যে কতটা ছড়িয়েছে তা এখনও বোঝা সম্ভব নয়। এখনও উদ্বেগজনক হারে প্রতিদিন মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। তবু গত মাসের সিংহভাগ পর্যন্তও যেখানে প্রায় প্রতিদিন হাজারের বেশি মার্কিনের এই রোগে মৃত্যু হয়েছে, সেখানে গতকাল মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৩৮, তা আশাপ্রদ বলে চিকিৎসকরা মনে করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E85 Flex Fuel: জ্বালানির নতুন যুগের সূচনা, দেশজুড়ে ৪৮ পাম্পে মিলবে নতুন E85 পেট্রোল
জ্বালানির নতুন যুগের সূচনা, দেশজুড়ে ৪৮ পাম্পে মিলবে নতুন E85 পেট্রোল
SSC Scam: চাকরি কেড়ে নিয়েছেন, লাথি মেরেছেন ; প্রাক্তন শাসকদলকে তীব্র নিশানা চাকরিহারা যোগ্য শিক্ষক অমিতরঞ্জনের, চাকরি ফিরিয়ে দিন, আর্জি নতুন সরকারের কাছে
চাকরি কেড়ে নিয়েছেন, লাথি মেরেছেন ; প্রাক্তন শাসকদলকে তীব্র নিশানা চাকরিহারা যোগ্য শিক্ষক অমিতরঞ্জনের, চাকরি ফিরিয়ে দিন, আর্জি নতুন সরকারের কাছে
Suruchi Sangha: অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
Second Bridge: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?
রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget