এক্সপ্লোর

Ayodhya Deepotsav 2023 : সরযূর তীরে ২২ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে গিনেস বুকে নয়া রেকর্ড অযোধ্যা দীপোৎসবের

Deepotsav 2023 : নদীর তীর বরাবর রাম কি পাইরি-র ৫১টি ঘাটে এই আয়োজন করা হয়

অযোধ্যা : আরও একবার বিশ্ব রেকর্ড গড়ল অযোধ্যার দীপোৎসব । দীপাবলি উদযাপনে এবার ২২ লক্ষ ২৩ হাজারের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়েছে। উৎসবের সপ্তম সংস্করণে সরযূ নদীর তীরে বিশাল এই আয়োজন করা হয়। ২৫ হাজার স্বেচ্ছাসেবক গতবারের থেকে এবার ৬.৪৭ লক্ষ বেশি দীপ জ্বালান। নদীর তীর বরাবর রাম কি পাইরি-র ৫১টি ঘাটে এই আয়োজন করা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ড্রোন উড়িয়ে মাটির প্রদীপ গোনার পর শহরকে বিশ্ব রেকর্ডের মর্যাদা দেন। তখনই অযোধ্যাজুড়ে 'জয় শ্রী রাম' স্লোগান ওঠে।

 

দীপোৎসবে যোগ দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "যখনই দীপোৎসবের অনুষ্ঠান শুরু হয়েছিল, তখন মনে হয়েছিল প্রত্যেকের যেন একটাই ইচ্ছা, রাম মন্দির নির্মাণ।"  গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র গ্রহণ করে অযোধ্যা এবং এখানকার সব মানুষকে উষ্ণ অভিবাদন জানান মুখ্যমন্ত্রী।

 

প্রসঙ্গত, ২০১৭ সালে বিজেপি যখন উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে, অযোধ্যায় সেবার ১.৭১ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল। তার পর থেকেই এ রাজ্যে দীপোৎসব অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে। ২০১৮ সালে ৩.০১ লক্ষ প্রদীপ, ২০১৯ সালে ৪.০৪ প্রদীপ, ২০২০ সালে ৬.০৬ লক্ষ, ২০২১ সালে ৯.৪১ লক্ষ এবং ২০২২ সালে ১৫.৭৬ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা প্রদীপ জ্বালিয়ে সরযূর তীরে প্রার্থনায় শামিল হন। এর পাশাপাশি ৫৪ টি দেশের প্রতিনিধিরা অযোধ্যার সপ্তম দীপোৎসবে যোগ দেন। ১০০টির বেশি দেশে যার সরাসরি লাইভ সম্প্রচার করা হয়। ২১টি রাজ্যের শিল্পী, ১১টি ট্যাবলো, রাশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও নেপাল থেকে রামলীলার পারফরম্যান্স ও ভারতের ২৫০০ শিল্পীর প্রতিভায় আলোকিত হয়ে ওঠে গোটা অযোধ্যা। 

উল্লেখ্য, প্রভু রামের জন্মস্থান হিসাবে পরিচিত উত্তরপ্রদেশের অযোধ্যা। প্রতি বছর যোগী আদিত্যানাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসব পালন করে। সরযূ নদীর তীরে সেই উৎসব ঘিরে এক অপরূপ মোহময়ী পরিবেশ তৈরি হয়। এবারও যার অন্যথা হয়নি। আরও উৎসবের জন্য প্রস্তুত অযোধ্যা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget