এক্সপ্লোর

Uttar Pradesh News: গোপনাঙ্গে গরম ইস্ত্রির ছ্যাঁকা ! বিয়ের ১০ বছর পর পণের দাবিতে নারকীয় অত্যাচার, মৃত তরুণী

Dowry: ঘটনার দিন, বান্টি, তার মা-বাবা এবং দুই বোন সঙ্গীতাকে মারধর করতে শুরু করে। গরম ইস্ত্রি দিয়ে অসংখ্য ছ্যাঁকা দেওয়া হয় সঙ্গীতার শরীরের বিভিন্ন অংশে। গোপনাঙ্গেও গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়।

Uttar Pradesh News: দুই সন্তানের মা। ১০ বছরের বৈবাহিক জীবন। অথচ বিয়ের এত বছর পরেও কমেনি পণ নিয়ে অত্যাচার। শ্বশুরবাড়ির অত্যাচার এমন নারকীয় পর্যায়ে পৌঁছেছিল যে এবার প্রাণ হারাতে হল উত্তরপ্রদেশের এক মহিলাকে। সূত্রের খবর, প্রবল মারধর করা হয়েছিল ওই মহিলাকে। গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল তাঁর শরীরের বিভিন্ন অংশে এমনকি গোপনাঙ্গেও। উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মৃতার পরিবারের দাবি, তাঁদের মেয়ের উপর রোজই অত্যাচার চালাত স্বামী এবং শ্বশুর, শাশুড়ি। বিয়ের সময় পণ চেয়েছিল ছেলের পরিবার। একটা বুলেট মোটরসাইকেল এবং একটি মোষের দাবি জানিয়েছিল পাত্রপক্ষ। কিন্তু ছেলের বাড়ির এই দাবি মেটাতে পারেনি কনের পরিবার। আর তার জন্যই চলত অত্যাচার। 

পুলিশ এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে বলে খবর পাওয়া গিয়েছে। পণের জন্য মৃত্যু এই নিরিখে মামলা দায়ের হয়নি। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সঙ্গীতা, বয়স ৩২ বছর। উত্তরপ্রদেশের আলিগড় জেলার বানুপুরা গ্রামের বাসিন্দা বান্টি কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল সঙ্গীতার। মৃতার মা জানিয়েছেন, বিয়ের পর প্রথম দিকে বছর খানেক সব ঠিকই ছিল। কিন্তু তারপর থেকেই বান্টি এবং তাঁর পরিবারের দাবি ক্রমশ বাড়তেই থাকে। বিয়ের এক বছর পরেও পণের দাবি জানায় বান্টির পরিবার। বুলেট মোটরসাইকেল এবং মোষ দেওয়ার দাবি জানায় তারা। মৃতার মায়ের দাবি, মেয়েকে রোজই মারধর করত বান্টি। বাপের বাড়ি থেকে পণের সামগ্রী আনার জন্য চাপ দিত জামাই। জিনিস না আনলে মেরে ফেলার হুমকিও দিত বান্টি। 

ঘটনার দিন, বান্টি, তার মা-বাবা এবং দুই বোন সঙ্গীতাকে মারধর করতে শুরু করে। গরম ইস্ত্রি দিয়ে অসংখ্য ছ্যাঁকা দেওয়া হয় সঙ্গীতার শরীরের বিভিন্ন অংশে। গোপনাঙ্গেও গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় যান তিনি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এর পাশাপাশি ভিসেরা সংরক্ষণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

বান্টি এবং তার মা, বাবা ও দুই বোন পলাতক রয়েছে। তাদের জন্য সার্চ অপারেশন শুরু করেছে পুলিশ। এফআইআর দায়ের হয়েছে এই পাঁচ জনের বিরুদ্ধে। সঙ্গীতার মৃত্যুর পর থেকেই বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গিয়েছে বান্টি এবং তার পরিবারের লোকজন। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সংরক্ষণ করা ওই ভিসেরা পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget