এক্সপ্লোর

Bus Accident: উত্তরাখণ্ডে ভয়ঙ্কর দুর্ঘটনা, খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ৩৬

Uttarakhand Bus Accident:ঘটনাস্থলে বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর অন্তত ন'জনের মৃত্যু হয়েছে বলে খবর।

নয়া দিল্লি: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। জেলা কর্তৃপক্ষের মতে, ৪৫ সিটের যাত্রীবাহী বাসটি আজ সকালে গাড়ওয়ালের পাউরি থেকে কুমায়নের রামনগর যাওয়ার সময় মার্চুলায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়৷ দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ঘটনাস্থলে বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর অন্তত ন'জনের মৃত্যু হয়েছে বলে খবর। তিনজন যাত্রীকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় এইমস-এ তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আলমোড়া ও রামনগরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন, এমনটাই জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান দ্রুততার সঙ্গে করতে বলা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার অত্যন্ত দুঃখজনক সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে"। 

তিনি এও বলেন, "স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দলগুলি আহতদের সরিয়ে নেওয়ার জন্য এবং তাদের চিকিত্সার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে"।                                                    

দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ এবং আহতদের জন্য ১ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। গোটা ঘটনাটি নিয়ে ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget