এক্সপ্লোর

Uttarakhand News: ১৪ বছর পর পশুবলি ফিরল এই ধর্মীয় উৎসবে, তাও হাইকোর্টের নির্দেশে, ক্ষুব্ধ সমাজকর্মীরা

Goat Sacrifice in Nanda Devi Festival: আদালতের এই রায়ে প্রায় ১৪ বছর পর নৈনিতালের নন্দাদেবী নয়নাদেবীর মন্দিরকে ঘিরে আয়োজিত নন্দাদেবী উৎসবে পশুবলির অনুমতি মিলল।

নয়াদিল্লি: ধর্মীয় উৎসবে পশুবলির অনুমতি দিল আদালত। নন্দাদেবী উৎসব ঘিরে পশুবলিতে অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। পশুবলি ছাড়া দেবীর আরধনা অসম্পূর্ণ বলে লাগাতার আবেদন জানিয়ে আসছিলেন মামলাকারীরা। সেই ডাকে সাড়া দিয়ে, ‘জনস্বার্থে’ পশুবলিতে অনুমতি দিল আদালত। (Uttarakhand News)

আদালতের এই রায়ে প্রায় ১৪ বছর পর নৈনিতালের নন্দাদেবী নয়নাদেবীর মন্দিরকে ঘিরে আয়োজিত নন্দাদেবী উৎসবে পশুবলির অনুমতি মিলল। তবে মন্দির চত্বরে নয়, কিছুটা দূরে পুরসভার কসাইখানায় ছাগল বলি দেওয়া যাবে বলে জানাল আদালত। মন্দির চত্বরে আগের মতোই পশুবলি করা যাবে না। (Goat Sacrifice in Nanda Devi Festival)

২৯ অগাস্ট থেকে নন্দাদেবী উৎসব শুরু হয়েছে, আর ওই দিনই আদালত পশুবলিতে অনুমোদন দিল। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। পশুবলিকে আরাধনার অংশ হিসেবেই দেখেন স্থানীয়রা। যদিও ২০১১ সালে সেখানে পশুবলি নিষিদ্ধ করে হাইকোর্ট। ২০১৫ সালে নতুন আবেদন জমা পড়লেও, আগের নির্দেশই বহাল ছিল। ২০১৬ সালে মন্দিরের ভিতরে অন্য জায়গায় ছাগল নিয়ে ঢোকায় সায় দিলেও, মন্দিরচত্বরে, দেবীমূর্তির ধারেকাছে তা নিষিদ্ধই ছিল। 

শুক্রবার শুনানি চলাকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি জি নরেন্দ্র এবং বিচারপতি সুভাষ উপাধ্যায় জানান, পুরসভাকে জায়গা বেছে দিতে হবে। দূষণ পর্ষদকে নো অবজেকশন সার্টিফিকেটও দিতে বলা হয়।  আদালত জানায়, পুলিশি নিরাপত্তায় ছাগলগুলিকে মন্দির চত্বরে আনতে হবে। আচারানুষ্ঠান মিটে গেলে বলির জন্য পাঠিয়ে দিতে হবে কসাইখানায়। নিয়ম ঠিকঠাক পালন হচ্ছে কি না, তা দেখতে নির্দেশ দেওয়া হয় ফুড ইনস্পেক্টরকে। 

যদিও সমাজকর্মী এবং পশু-অধিকার কর্মীরা আদালতের এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের মতে, পশুবলি বন্ধ করতে মানুশকে শিক্ষিত করে তোলা উচিত। কুসংস্কার থেকে সকলকে বের করে আনতে উদ্যোগী হতে হবে সকলকে। তা না করে উল্টোটা হচ্ছে বলে মত তাঁদের। পশুকল্যাণ সংগঠনের সঙ্গে যুক্ত গৌরী মৌলেখি জানিয়েছেন, পশুবলিতে আসলে পরিবেশেরই ক্ষতি। তবে এই রায়ের মাধ্যমে মানুষের আবেগ এবং পরিবেশ নিয়ে উদ্বেগ, দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
Abhijeet Dipke : অভিজিৎ ডিপকে-র গায়ে কালি ছুঁড়লেন মহিলা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বললেন...
অভিজিৎ ডিপকে-র গায়ে কালি ছুঁড়লেন মহিলা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বললেন...
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
Bankura: লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের
লরি ও ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাঁকুড়ায় মৃত্যু ১ জনের

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget