এক্সপ্লোর

Uttarkashi tunnel collapse update: বের করে আনা হল অগার মেশিনের ভাঙা যন্ত্রাংশ ! এবার শুরু হবে মানুষ দিয়ে পাথর কাটার কাজ

Uttarkashi tunnel collapse : ধসে বিপর্যস্ত সুড়ঙ্গের ভিতরে মুক্তির প্রহর গুনছেন এ রাজ্যের তিন শ্রমিক। তাঁদের সঙ্গে সূর্যের আলো দেখার প্রতীক্ষায় রয়েছেন দেশের নানা প্রান্তের আরও ৩৮ জন। 

পার্থপ্রতিম ঘোষ,উত্তরকাশী : সুড়ঙ্গ বিপর্যয়ে উদ্ধারকাজে ( Uttarkashi tunnel collapse updates ) আশার আলো। ১৬ দিন ধরে নির্মীয়মাণ টানেলে আটকে ৪১ জন শ্রমিক। ধসে বিপর্যস্ত সুড়ঙ্গের ভিতরে মুক্তির প্রহর গুনছেন এ রাজ্যের তিন শ্রমিক। তাঁদের সঙ্গে সূর্যের আলো দেখার প্রতীক্ষায় রয়েছেন দেশের নানা প্রান্তের আরও ৩৮ জন।                              

বিদেশি অগার মেশিন ভেঙে চুরমার হয়ে যাওয়ায়, এখন ভরসা  খোলা রয়েছে ভরসার দুই পথ। রবিবার বারকোট ও সিল্কিয়ারার মাঝে পাহাড়ের ওপর থেকে শুরু হয়েছে ভার্টিক্যাল ড্রিলিং। এই পদ্ধতিতে পাহাড়ের মাথা থেকে সুড়ঙ্গ পর্যন্ত উল্লম্বভাবে প্রায় ৮৬ মিটার পাথর কাটা হবে। এখনও পর্যন্ত ৩০ মিটারের বেশি অংশে গর্ত খোঁড়া সম্ভব হয়েছে। ভার্টিক্যাল ড্রিলিংয়ের জন্য কাজে লাগানো হচ্ছে ৫টি হ্যামার। এক একটি হ্যামারের দৈর্ঘ্য ২২ মিটার।  প্রতিটি হ্যামারের মুখে লাগানো আছে মোটা লোহার ব্লেড। পাহাড়ের মাথায় ভার্টিক্যাল ড্রিলিংয়ের যন্ত্র যাতে কম সময়ে পৌঁছে দেওয়া যায়, তার জন্য দ্রুত ১১৫০ মিটার দীর্ঘ রাস্তা তৈরি করে দিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন।

এ ছাড়া, পাহাড়ের ওপর থেকে লম্বালম্বি কেটে আরও একটি লাইফ লাইন দ্রুত চালু করা হচ্ছে। এভাবে পাহাড় কেটে তৈরি করা ৮৬ মিটার রাস্তাও শেষ হওয়ার মুখে। এই পথেও খাবার, ওষুধ ও অন্য়ান্য প্রয়োজনীয় জিনিস সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা থাকছে। অন্যদিকে, টানেল থেকে অগার মেশিনের ভাঙা যন্ত্রাংশ বের করে আনার কাজ শেষ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মানুষ দিয়ে পাথর কাটার কাজ।  

উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে খাবার, পানীয় জল, ওষুধ, অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে পাইপের মাধ্যমে। ভার্টিক্যাল ড্রিলিং করতে গিয়ে কোনওভাবে যদি সেই সাপ্লাইলাইনের ক্ষতি হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা তৈরি রাখা হচ্ছে। এদিন সিল্কিয়ারায় উদ্ধারকাজ পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র ও উত্তরাখণ্ডের মুখ্যসচিব S S সান্ধুর। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:

ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ?  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
India-Pakistan: সীমান্তে বড় অভিযান, ভারতীয় সেনাবাহিনীর হাতে ২ পাকিস্তানি অনুপ্রবেশকারী খতম, কড়া হল সিকিউরিটি
সীমান্তে বড় অভিযান, ভারতীয় সেনাবাহিনীর হাতে ২ পাকিস্তানি অনুপ্রবেশকারী খতম, কড়া হল সিকিউরিটি
Youtuber Attacked: জনপ্রিয় ইউটিউবারের গাড়িতে হামলা! ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল রাতে, পরিবার নিয়ে সমস্যায়
জনপ্রিয় ইউটিউবারের গাড়িতে হামলা! ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল রাতে, পরিবার নিয়ে সমস্যায়
Modi-Smit Machchar: মোদি-স্মিত মচ্ছরের ভিডিও কলে কথা, কেঁদে ফেললেন ভারতীয় পাইলট, 'কোনও যাত্রীকে মরতে দিতে পারতাম না'
মোদি-স্মিত মচ্ছরের ভিডিও কলে কথা, কেঁদে ফেললেন ভারতীয় পাইলট, 'কোনও যাত্রীকে মরতে দিতে পারতাম না'

ভিডিও

Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী
Ankita Bhakat: মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের
India vs Brazil : শনিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত, যুবভারতীতে আজ অনুশীলন
CPM Protest: দিল্লি ও কলকাতায় Gyanesh Kumar-র অপসারণের দাবিতে বিক্ষোভে বামেরা |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget