এক্সপ্লোর

Uttarkashi Tunnel Rescue: বাকি আর মাত্র ৫-৬ মিটার, উত্তরকাশীতে আশার আলো অদূরেই

ইতিমধ্যেই ৫০ মিটারেরও বেশি অংশে রাস্তা তৈরির কাজ শেষ। বাকি আর মাত্র ৫-৬ মিটার। 

উত্তরকাশী : ১৬ দিন পার, উত্তরকাশীর সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক। তবে অন্ধকারের শেষে দেখা গেল আশার আলো। ভার্টিক্যাল ড্রিলিং অর্থাৎ পাহাড়ের ওপর থেকে লম্বালম্বিভাবে গর্ত খোঁড়ার কাজ ভাল ভাবেই এগোচ্ছে। ইতিমধ্যেই ৫০ মিটারেরও বেশি অংশে রাস্তা তৈরির কাজ শেষ। বাকি আর মাত্র ৫-৬ মিটার। 

একই সঙ্গে ম্যানুয়াল ড্রিলিং অর্থাৎ মানুষ দিয়ে পাথর কাটার কাজও চলছে। গত দু’দিনে কোনও বড় বাধার মুখে পড়তে হয়নি উদ্ধারকারীদের। সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের দ্রুতই উদ্ধার করা যাবে বলে তাঁদের আশা। উদ্ধারকাজ পরিদর্শনে হাজির উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 

সিল্কিয়ারা পৌঁছানোর পরে মুখ্যমন্ত্রী সুড়ঙ্গে চলমান উদ্ধারকাজ খতিয়ে দেখেছেন। তিনি সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের খোঁজখবর নিয়মিতই রাখছেন। এদিন ঘটনাস্থনে পৌঁছেও বিস্তারিত খবর জানতে চান।  ১৭ দিন অন্ধকার সুড়ঙ্গে আটকে থাকা মানুষগুলো যাতে মনোবল না হারান, তার জন্য  চিকিৎসকদের নির্দেশ দেন তাঁদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার পরামর্শ দেন । তিনি জানান, আপাতত সব  শ্রমিকরা সুস্থ ও নিরাপদই আছেন। মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন ' সব শ্রমিক ভাইদের নিরাপদে বের করে আনতে পরিচালিত উদ্ধার অভিযানের দ্রুত সাফল্যের জন্য আমি বাবা বাউখনাগজির কাছে প্রার্থনা করি। ' 

উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানান, উত্তরকাশীর সিল্কিয়ারা উদ্ধার অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর এবং মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। এটা ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ। সিল্কিয়ারা টানেলে এমন কোনো শ্রমিক আটকে নেই। দয়া করে এটা শেয়ার করে ভুল তথ্য ছড়াবেন না। যারা এ ধরনের বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

আশার কথা এটাই, উদ্ধার অভিযানের মধ্যে একটি ল্যান্ডলাইন সুবিধা স্থাপন করা হয়েছে। বিএসএনএল এই ল্যান্ডলাইন সুবিধাটি প্রতিষ্ঠা করেছে যাতে কর্মীরা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের কথা বলার জন্য একটি ফোন দেওয়া হবে।  

সোশাল মিডিয়ায় তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, উত্তরকাশী সুড়ঙ্গ ধসের জন্য দায়ী বিজেপি! অবৈজ্ঞানিক ভাবে নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অবহেলা করা হয়েছে, হিমালয়ের ভঙ্গুরতা এবং বহন ক্ষমতাকে। লাভ বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় নিরাপত্তা ব্যবস্থা অবহেলা করা হয়েছে। অর্থনৈতিক লাভের জন্য আর কতদিন মানুষকে বলি দেবেন? 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন :

কলকাতায় কখন মঞ্চে উঠবেন শাহ? ভোটকে পাখির চোখ করে কখন কী কর্মসূচি?

 

সেরা শিরোনাম

TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
স্ট্যালিনের সঙ্গে বৈঠক নিষ্ফলা, ডিলিমিটেশন বিল আটকাতে এবার শরদ পাওয়ারের কাছে INDIA ব্লক
স্ট্যালিনের সঙ্গে বৈঠক নিষ্ফলা, ডিলিমিটেশন বিল আটকাতে এবার শরদ পাওয়ারের কাছে INDIA ব্লক
Aam Aadmi Party: ‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি

ভিডিও

Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:
Mamata Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget