এক্সপ্লোর

টিকা-সরবরাহের চুক্তি হতে পারে একমাত্র কেন্দ্রের সঙ্গেই, জানাল মডার্না

কিছুদিন আগে কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি-বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোম ভারতে ছাড়পত্র পাওয়া যে কোনও টিকা সরাসরি প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনতে পারবে।

সন্দীপ সরকার, কলকাতা: মডার্নার ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে এখনই সরাসরি হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে চুক্তিতে নারাজ  ওষুধ প্রস্তুতকারী সংস্থা। কিছুদিন আগে কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি-বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোম ভারতে ছাড়পত্র পাওয়া যে কোনও টিকা সরাসরি প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনতে পারবে। এদিকে মডার্নার পর ফাইজারের টিকাকেও ছাড়পত্র দেওয়ার ভাবনা। 

সূত্রের খবর, মডার্নার টিকা কিনতে কলকাতার কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফে মার্কিন এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্নার সঙ্গে যোগাযোগ করলে তাদের তরফে জানানো হয়েছে যে, মডার্না কোনও ভারতীয় হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে এখনই সরাসরি টিকা-চুক্তিতে আগ্রহী নয়। একমাত্র ভারত সরকারের সঙ্গেই টিকা-সরবরাহের চুক্তি হতে পারে।

জানা গিয়েছে, কলকাতার কয়েকটি বেসরকারি হাসপাতাল সরাসরি মডার্নার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু সংস্থার এশিয়া এবং আমেরিকা দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে এই ধরনের চুক্তিতে আগ্রহী নয়। এই পরিস্থিতিতে ভারতের বাজারে মডার্নার টিকা কবে আসবে?  যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় সরকার এই ভ্যাকসিন সংশ্লিষ্ট সংস্থার থেকে কিনছে ততক্ষণ ভারতে এই টিকা আসার কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

যদিও ভারতে আসার আগেই মডার্না ও ফাইজারের টিকা সংরক্ষণ নিয়ে যাবতীয় ব্যবস্থাপনা শুরু করেছে কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি। এক বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়, একাধিক রেফ্রিজারেটরের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে একটিতে -৮০ ডিগ্রি পর্যন্ত ভ্যাকসিন মজুত করা যাবে। গুরুত্ব অনুযায়ী সেভাবেই ভ্যাকসিন মজুত করা হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালের তরফে।

উল্লেখ্য, গত ২৯ জুন ভারতে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য মডার্না ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রথম বিদেশের কোনও ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই ভারতে চলে আসবে মডার্নার ভ্যাকসিন। মডার্নার হয়ে ভারতে টিকাকরণের বিষয়টি দেখবে মুম্বইয়ের সংস্থা সিপলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget