এক্সপ্লোর

Vande Bharat Metro: কারশেড থেকে চাকা গড়াল 'বন্দে ভারত মেট্রো'র, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Viral Video: সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি এবং ভিডিও। 

নয়াদিল্লি: পরীক্ষামূলক দৌড়ে এখনও সময় রয়েছে, তার আগে প্রথম বার দর্শন মিলল ‘বন্দে ভারত মেট্রো’র। এ বছর জুলাই মাস থেকে পরীক্ষামূলক ভাবে ছোটানো হবে ‘বন্দে ভারত মেট্রো’, তার আগে পঞ্জাবের কপূরথলার রেল কোচ কারখানায় নতুন তৈরি রেক এবং তার ভিতরের ছবি এবং ভিডিও সামনে এল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি এবং ভিডিও। (Vande Bharat Metro)

সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ধূসর, কালো এবং গেরুয়ার প্রলেপ রয়েছে ট্রেনের গায়ে। কারশেড থেকে সামান্য দূরত্ব ছোটানো হচ্ছে ট্রেনটিকে,  যা দেখতে ভিড় জমে গিয়েছে। মোবাইল ফোন উঁচিয়ে সকলেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। ট্রেনের অন্দরসজ্জারও কিছু ছবি সামনে এসেছে, যাতে নীল-সাদার ছোঁয়া রয়েছে। (Viral Video)

‘বন্দে ভারত মেট্রো’ নিয়ে উৎসাহ সেই ঘোষণাপর্ব থেকেই। প্রাথমিক পর্যায়ে ৫০টি ট্রেন তৈরি করা হবে। এর পর ধাপে ধাপে তা বাড়িয়ে ৪০০-তে নিয়ে যাওয়া হবে বলে রেল সূত্রে খবর। ১০০ থেকে ২৫০ কিলোমিটার দূরত্ব পার করতে এই ‘বন্দে ভারত মেট্রো’ পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে। ‘বন্দে ভারত মেট্রো’র নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে রেলসূত্রে জানা গিয়েছে।

‘বন্দে ভারত মেট্রো’র এক একটি ট্রেনে আপাতত ১২টি কামরা থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে পরবর্তীতে তা বাড়িয়ে ১৬টি কামরা করে নেওয়া সম্ভব। ওই ট্রেনে চেপে, অল্প সময়ের মধ্যে এক শহর থেকে অন্য শহরে পৌঁছনো যাবে। ট্রেনের দরজাগুলি সব স্বয়ংক্রিয়। পাশাপাশি যাত্রীদের আরামের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন শহরে যে মেট্রো চলে, তার চেয়ে 'বন্দে ভারত মেট্রো'তে আরও একাধিক ফিচার থাকছে।

'বন্দে ভারত মেট্রো' প্রকল্পের জন্য পৃথক তহবিলও গড়া হয়েছে। যে সমস্ত লেবেল ক্রসিংয়ে মানুষ দায়িত্বে থাকছেন না, সেখানে প্রযুক্তিভিত্তিক নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেই খাতেও টাকা যাবে তহবিল থেকে। পাশাপাশি, লাইনের সংস্কার, আধুনিকীকরণের খরচও ওই তহবিল থেকেই যাবে।  

দেশের ১২৪টি শহরকে 'বন্দে ভারত মেট্রো'র মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এখনও পর্যন্ত বেশ কিছু রুটকেও 'বন্দে ভারত মেট্রো' চালানোর জন্য চিহ্নিত করা হয়েছে, যেমন, লখনউ-কানপুর, আগ্রা-মথুরা, তিরুপতি-চেন্নাই। রোজ ট্রেনযাত্রা করেন যাঁরা, তাঁদের যাত্রাকে আরও  আরামদায়ক করে তুলত এই প্রকল্প। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেনের সূচনা হয়, তারই অঙ্গ ‘বন্দে ভারত মেট্রো’ প্রকল্প।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget