এক্সপ্লোর

Amitabh Bachchan Covid 19: : করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

Corona : অমিতাভ বচ্চন জানিয়েছেন, কিছুটা আগে করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পেলাম। এর মাঝে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তারাও দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিন।

মুম্বই : ফের একবার করোনা আক্রান্ত (Corona Positive) অমিতাভ বচ্চন। প্রবাদপ্রতীম অভিনেতা নিজেই সোশাল মিডিয়ায় যে খবর জানিয়েছেন। গভীর রাতে টুইটে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জানিয়েছেন, কিছুটা আগে করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পেলাম। এর মাঝে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তারাও দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিন। 

বিগ বি যে খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরই ৭৯ বছরের মেগাস্টারের দ্রুত সুস্থতা কামনা করে আরোগ্য কামনার ঢল নেমেছে সোশাল মিডিয়ায়। প্রসঙ্গত, এই মুহূর্তে কৌন বনেগা ক্রোড়পতি শো-র শুটিং করছিলেন অমিতাভ, তাই সম্ভবত তাঁর আশঙ্কা, অনেক প্রতিযোগীই তাঁর সংস্পর্শে এসে থাকতে পারেন। 

করোনার আগের ঢেউয়েও মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। শুধু তিনিই নন ছেলে অভিষেক বচ্চন সহ পরিবারের একাধিক সদস্যকেও কাবু করে দিয়েছিল কোভিড।

করোনার ওঠা-নামা চলছে দেশে

দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। মঙ্গলবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে আজও ১০ হাজারের নিচে। আরও কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৫৩১।  

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৪১৬ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৫৭ হাজার ৫৪৬।   

এদিকে, গতকালের তুলনায় রাজ্যে বেড়েছে করোনার গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৭২ জন। এ নিয়ে রাজ্য়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১,০৫,২২২ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯৫ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪ জন।

আরও পড়ুন- কৃষক নেতাদের কুকুরের সঙ্গে তুলনা, ফের বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget