এক্সপ্লোর

শেষ চেষ্টা ব্যর্থ, ব্রিটিশ সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতি পেলেন না বিজয় মাল্য, ভারতে প্রত্যর্পণের রাস্তা পরিষ্কার

দেউলিয়া হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্স বিমান সংস্থার জন্য নেওয়া লোন শোধ না করা সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের ব্যাপারে তাঁকে ভারতে প্রত্যর্পণের আদেশের বিরুদ্ধে গত মাসেই লন্ডন হাইকোর্টে মাল্যের আবেদন নাকচ হয়ে গিয়েছিল।

লন্ডন: ভারতে প্রত্যর্পণ ঠেকাতে পারলেন না বিজয় মাল্য। তাঁর শেষ চেষ্টাও ব্যর্থ হল। ভারতে পাঠানোর বিরুদ্ধে তাঁর সর্বশেষ আবেদন খারিজ হল ব্রিটেনের হাইকোর্টে। তিনি ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন না। দেউলিয়া হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্স বিমান সংস্থার জন্য নেওয়া লোন শোধ না করা সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের ব্যাপারে তাঁকে ভারতে প্রত্যর্পণের আদেশের বিরুদ্ধে গত মাসেই লন্ডন হাইকোর্টে মাল্যের আবেদন নাকচ হয়ে গিয়েছিল। তাঁকে ২০১৮-য় ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালত, যাতে সিলমোহর দেন ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব। তাকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ করা মাল্যের আবেদন ২০ এপ্রিল খারিজ করে দেয় হাইকোর্ট, প্রত্যর্পণের আদেশ বহাল রাখে। তবে তারপরও উচ্চতর আদালতের দ্বারস্থ হতে অনুমতির আবেদন পেশ করার জন্য ১৪ দিন সময় পেয়েছিলেন তিনি। কিন্তু হাইকোর্টের যে রায়ে তাঁকে কিংফিশারের ভরাডুবির জেরে ওঠা জালিয়াতির অভিযোগের মুখোমুখি হতে ভারতে প্রত্যর্পণের আদেশ বহাল রাখা হয়, বৃহস্পতিবার তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর অনুমতি পাননি তিনি। ফলে প্রত্যর্পণকে চ্যালেঞ্জ করার আর কোনও পথ খোলা নেই মাল্যের সামনে। এবার ভারত-ব্রিটেন প্রত্যর্পণ চুক্তি অনুসারে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেলের অফিস এবার মাল্যকে ২৮ দিনের মধ্যে ভারতে পাঠানোর আদালতের নির্দেশে আনুষ্ঠানিক সিলমোহর দিতে চলেছে বলে ধরে নেওয়া যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget