এক্সপ্লোর

Viral Video: মরুরাজ্য ঢাকল বরফের চাদরে! রাজস্থানে এ কী দৃশ্য?

Rajasthan Hailstrom Video: শুক্রবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তাঘাট ঢেকে গিয়েছে শিলার সাদা চাদরে।

জয়পুর: স্বপ্ন না বাস্তব? না কি কোনও ফটোশপের কারসাজি এ? রাজস্থানের ছবি দেখলে এ প্রশ্ন উঠতে বাধ্য। বালির শহরে কি না বরফের চাদর! এমনটাও কি সম্ভব? প্রকৃতি অবশ্য জানান দিচ্ছে, সম্ভব। 

শুক্রবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তাঘাট ঢেকে গিয়েছে শিলার সাদা চাদরে। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীন কাসওয়ান একটি ক্লিপ প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শিলায় ঢেকেছে গোটা এলাকা। 

শুধু তাই নয়, মরুরাজ্যে আবহাওয়ার অবস্থাও অত্যন্ত গুরুতর। প্রচন্ড ঝড়-বৃষ্টি হচ্ছে সেখানে। এই ভিডিওটি পোস্ট করে আইএফএস অফিসার বলেন, এই আবহাওয়া কৃষকদের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। জমিতে তাঁরা যে বিনিয়োগ করেছেন সেই সব টাকা মাটি হতে চলেছে। এটি গঙ্গানগর এলাকার ভিডিও'। 

আরেকটি পেজ থেকেও রাজস্থানে শিলাবৃত এলাকার ভিডিও। সেখানে এক কৃষক শিলা হাতে তুলে সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। শিলাবৃষ্টির ফলে চাষবাসের কতটা ক্ষতি হয়েছে সেই কথাই তুলে ধরেছেন তিনি। ভাগ্য যে অসহায়, তা বলেছেন তিনি বারংবার। 

আরও পড়ুন, পর্বতারোহীদের থেকে এভারেস্টের বরফে জমছে জীবাণু! বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ভাইরাসের আঁতুরঘর?

এর আগে বিরল আবহাওয়ার ঘটনার জেরে তেলেঙ্গানার ভিকারাবাদে ভারী শিলাবৃষ্টি হয়েছে। যার ফলে শহরটি বরফের সাদা চাদরে ঢেকে গেছে। বৃহস্পতিবার বিকেলে যে শিলাবৃষ্টি হয়েছিল তার ভিডিও এবং ছবি টুইট করেছেন স্থানীয়রা।

সেখানে লেখা হয়েছে, 'এটা সুইজারল্যান্ড না। তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার মারপালে শিলাবৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যেন কাশ্মীর। সাদা চাদরে ঢেকেছে রাস্তাঘাট'। 

অন্য একজন টুইটার ইউজার লিখেছেন, "এক মুহুর্তের জন্য, আমি এটিকে কাশ্মীর ভেবে ভুল করেছিলাম। কিন্তু এটি আসলে আমাদের ভিকারাবাদ'।                                                              

 

সেরা শিরোনাম

Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget