এক্সপ্লোর

উইলিয়ামসের বিদ্রুপ ফিরিয়ে কোহলির ‘নোটবুক সেলিব্রেশন’, অমিতাভের ট্যুইট, ‘বলেছিলাম না বিরাটকে বিরক্ত করো না’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির স্মরণীয় ইনিংসে ভর করে জয় পেল ভারত। তাঁর ম্যাচ জেতানো ৯৪ রানের ইনিংসে ভর করে ভারত সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ী হল মেন ইন ব্লু ব্রিগেড। আট বল বাকি থাকতেই ২০৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির স্মরণীয় ইনিংসে ভর করে জয় পেল ভারত। তাঁর ম্যাচ জেতানো ৯৪ রানের ইনিংসে ভর করে ভারত সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ী হল মেন ইন ব্লু ব্রিগেড। আট বল বাকি থাকতেই ২০৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ইনিংসের শুরুতে সাবলীল ছিলেল না ভারতের রান মেশিন।তাঁর প্রতিক্রিয়াতেই এ নিয়ে বিরক্তি ধরা পড়ে। কিন্তু ইনিংস যত এগোয় ততই স্বমূর্তি ধারণ করেন তিনি। কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। ১৬ তম ওভার কেসরিক উইলিয়ামসের বলে ২৩ রান নেন কোহলি। ওই ওভারে একটা ওভার বাউন্ডারি হাঁকানোর পর তিনি উইলিয়ামসের পরিচিত নোটবুক সেলিব্রশন নকল করে বিদ্রুপ করেন। কোহলির এই সেলিব্রেশন শুধু দর্শকদেরই নিয়ে উইলিয়ামসের মুখে হাসি এনে দেয়। ক্যারিবিয়ান বোলারকে অসহায়ভাবে হাসতে দেখা যায়। আসলে ২০১৭-তে নিজেদের দেশে কোহলিকে আউট করার পর নোটবুক সেলিব্রেশনের মাধ্যমে কোহলিকে বিদ্রুপ করেছিলেন উইলিয়ামস। এতগুলো দিন কেটে যাওয়ার পরও কোহলি কিন্তু তা ভোলেননি। সংহারমূর্তি ধারণ করে সেই বিদ্রুপ হায়দরাবাদে সুদে আসলে ফিরিয়ে দিয়েছেন কোহলি। কোহলির এই সেলিব্রেশন দেখার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অমিতাভ বচ্চন। ট্যুইট করে বলিউডের মেটাস্টার কোহলিকে না খোঁচাতে তাঁর প্রতিপক্ষদের পরামর্শ দিয়েছেন। জনপ্রিয় অমর আকবর অ্যান্টনি সিনেমার অ্যান্টনি চরিত্রের সংলাপের ধাঁচে তাঁর ট্যুইট-‘আরে ভাই কতবার বলেছি, বিরাটকে বিরক্ত করো না, বিরক্ত করো না, বিরক্ত করো না। কিন্তু তোমরা কথাই শোনো না। এ বার একেবারে মুখের মতো জবাব দিল তো । দেখো দেখো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের চেহারা দেখো। কী মারটাই না মেরেছে, কী মারটাই মেরেছে।’ অমিতাভের এই ট্যুইট নজর এড়ায়নি কোহলির। তিনি এর জবাবে অমিতাভকে ধন্যবাদ জানিয়েছেন। বলিউড তারকাকে অনুপ্রেরণা বলেও মন্তব্য করেছেন কোহলি।

সেরা শিরোনাম

CJP Protest: CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
Gyanesh Kumar: 'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
Oppositions Protest : ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget