এক্সপ্লোর

Viral Video: সোফা থেকে উঠতেই কোমরে গোঁজা পিস্তল থেকে ছুটে এল গুলি, সটান লাগল পাকস্থলীতে

Viral Video: সোফায় বসে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন সোনু। তারপর সোফা থেকে ওঠেন তিনি। আর ঠিক তখনই ঘটে বিপত্তি। কোমরে রাখা বন্দুক থেকে সটান গুলি লাগে পাকস্থলীতে।

Viral Video: সোফায় বসেছিলেন এক ব্যক্তি। উঠতে গিয়েই ঘটল সাংঘাতিক কাণ্ড। কোমরে গোঁজা বন্দুক থেকে আচমকাই ছুটে আসে গুলি। আর তারপরেই সব শেষ। পঞ্জাবের ফিরোজপুর জেলায় ঘটেছে এই কাণ্ড। মৃত ব্যক্তির নাম হরপিন্দর সিং। সোনু নামে পরিচিত এই ব্যক্তি একজন অনাবাসী ভারতীয় বলে জানা গিয়েছে। সম্প্রতি ধানি সুচা সিং গ্রামে বসবাস শুরু করেছিলেন তিনি। এই ব্যক্তির এ হেন আকস্মিক মৃত্যুতে স্বভাবতই চমকে গিয়েছেন সকলেই। 

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভাইরাল হয়েছে একটি ভিডিও। আদতে সেটি একটি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা গিয়েছে, সোফায় বসে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন সোনু। তারপর সোফা থেকে ওঠেন তিনি। আর ঠিক তখনই ঘটে বিপত্তি। কোমরে রাখা বন্দুক থেকে সটান গুলি লাগে পাকস্থলীতে। সোফা ছেড়ে ওঠার সময়েই হরপিন্দর ওরফে সোনুর কোমরে গোঁজা পিস্তল কোনওভাবে চালু হয়ে যায়। তারপরেই বেরিয়ে আসে গুলি। সোজা লাগে পাকস্থলীতে। 

সিসিটিভি- র যে ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, সোফা থেকে ওঠার পরই পেটের কাছে হাত দেন হরপিন্দর। বুঝতে পারেন কিছু একটা হয়েছে। গুলি চলার আওয়াজ শুনে আশপাশ থেকে চলে আসেন কয়েকজন আত্মীয়ও। ধরাধরি করে সরিয়ে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তিকে। বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে সবটাই।  

আহত অবস্থায় প্রথম হরপিন্দরকে নিয়ে যাওয়া হয় একটি সরকারি হাসপাতালে। সেখান থেকে ওই ব্যক্তিকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। এরপর চিকিৎসার জন্য ভাতিন্ডা নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। সেই সময়েই তাঁর মৃত্যু হয়েছে। প্রথমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হরপিন্দরের দেহ। পুলিশের তরফে হরপিন্দরের বাবা দর্শন সিং- এর বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর। পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে মৃতের দেহ। 

 

সম্প্রতিই বিদেশ থেকে ফিরেছিলেন হরপিন্দর। করেছিলেন বিয়েও। ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে তাঁর। মঙ্গলবার হরপিন্দরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গ্রামবাসীদের অনেকেই এবং আম আদমি পার্টির তরফে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে হরমিন্দরকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget