এক্সপ্লোর

WB Corona Update: রাজ্যে আরও বাড়ল করোনা সংক্রমণ, সাতশোর গণ্ডি টপকাল দৈনিক আক্রান্তের সংখ্যা

গত কয়েকদিনের মতোই রাজ্যে করোনার জেরে সবথেকে বেশি প্রভাবিত কলকাতা।

কলকাতা : রাজ্যে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে করোনা গ্রাফ। অল্প অল্প করে ঊর্ধ্বমুখী হয়ে ফের সাতশোর গণ্ডি টপকে গেল দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭২৬ জন। এই সময়পর্বে রাজ্যে মৃত্যু ৯ জনের। গতকালের রিপোর্টে জানা গিয়েছিল ৬৯০ জন নতুন করে সংক্রমিত হয়েছিলেন। গত কয়েকদিনের মতোই রাজ্যে করোনার জেরে সবথেকে বেশি প্রভাবিত কলকাতা।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের। রবিবার ও সোমবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সংক্রমিত হয়েছিলেন যথাক্রমে ১৭৯ ও ১৯৮ জন। মঙ্গলবারের করোনা বুলেটিন জানাচ্ছে, কলকাতার পরেই সংক্রমণের নিরীখে রয়েছে উত্তর ২৪ পরগনা (১০৬ জন), হুগলি (৬৯), দক্ষিণ ২৪ পরগনা (৬৬), হাওড়া (৫৬), নদিয়া (৪৭), দার্জিলিং (৩০)। 

এই পরিস্থিতির মাঝে বিভিন্ন জেলার জেলাশাসকদের উদ্দেশে নির্দেশিকা জারি করা হয়েছে মুখ্যসচিবের তরফে। যেখানে জানানো হয়েছে, কলকাতা ও সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় বাড়তি জোর দিতে হবে কোভিড পরীক্ষা ও ভ্যাকসিনেশনের দিকে। স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ২১২টি। যার মধ্যে ৭২৬ টি স্যাম্পেল পজিটিভ। প্রসঙ্গত, রাজ্যে যখন দ্বিতীয় ঢেউয়ের শীর্ষে পৌঁছেছিল, তখন প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজারের মধ্যে ঘোরাফেরা করত দৈনিক পরীক্ষার সংখ্যা।

পুজোর সময় রাজ্যে পজিটিভিটি রেট যেখানে কমে এসেছিল ২ শতাংশের নিচে, তাও ফের ঊর্ধ্বমুখী। এমনিতেই উৎসবের মরসুমে মানুষের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নৈশ নিষেধাজ্ঞা শিথীল করা হয়েছিল। বলা হয়েছিল মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও দূরত্ববিধি মেনে চলতে। যদিও উৎসবের আবহে তেমনটা দেখা যায়নি সব জায়গাতে। বরং অনেক জায়গাতেই ভিড় চোখে পড়েছে। যা দেখেই ওয়াকিবহাল মহলের আশঙ্কা ফের রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে।

আরও পড়ুন- পুজোর পরেই কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, গ্রাফ ঊর্ধমুখী রাজ্যজুড়েও

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget