এক্সপ্লোর

Mamata Banerjee Press Conference: করোনা আবহ নিয়ে আগামী ১৫ দিন সবাইকে সতর্ক করছি, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী বলেন, লোকাল ট্রেন বাতিলের ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন জানি, তাই রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করবে। বিনামূল্যে যাতে সবাই রেশন পায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে জেলাশাসকদের দেখতে বলেছি।

হাওড়া: 'আগামী ১৫ দিন পরিস্থিতি আরও খারাপ হবে। ভয় দেখাচ্ছি না, সবাইকে সতর্ক করছি।' রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর উদ্দেশে তাঁর আর্জি, 'বাসে দয়া করে ভিড় করবেন না। একটু হয়তো বাড়তি অপেক্ষা করতে হবে। লোকাল ট্রেন বাতিলের ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন জানি, তাই রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করবে। বিনামূল্যে যাতে সবাই রেশন পায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে জেলাশাসকদের দেখতে বলেছি।'

করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ চোখ রাঙাচ্ছে বঙ্গে। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮ হাজার। মৃত্যু হয়েছে ১০৩ জনের। পরিস্থিতির বিচার করেই তাই গতকালই তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়ে আংশিক লকডাউনে আরও কড়াকড়ির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে লোকাল ট্রেন বন্ধ ও বাস-মেট্রোর সংখ্যা অর্ধেক করার কথাও ঘোষণা করেছিলেন। এদিন কার্যত সেই ঘোষণার ব্যাখ্যা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন জেনেও পরিস্থিতির বিচারে বাধ্য হয়েই কার্যত লকডাউনের কড়াকড়ির সিদ্ধান্ত, এমনটাই বারবার বোঝালেন তিনি।

এর পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের বিভিন্ন বণিকসভাকে এগিয়ে আসার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের মতো রাজ্যের বিভিন্ন বাজারের দায়িত্ব তাদেরকে নেওয়ার আহ্বানও জানান তিনি। এমনিতেই রাজ্যে ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে জনমানসে পরিস্থিতির গুরুত্ব নিয়ে বাড়তি সচেতনতা প্রসারের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে কোনও এলাকায় যাতে ভিড় না হয় সেটা নিশ্চিত করতে বিভিন্ন পুজো কমিটিগুলোকে এগিয়ে আসার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সাংবাদিক সম্মেলনে নার্সিংহোম ও হাসপাতালে ৪০ শতাংশ বেড় বাড়াতে অনুমতি দেওয়া, মেডিকেল কলেজ সহ রাজ্যের একাধিক জায়গায় অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget