এক্সপ্লোর

Mamata Leg Injury Update চোট সেরে গিয়েছে, কলকাতায় ফিরলেই প্লাস্টার কাটবেন চিকিৎসকরা : মমতা বন্দ্যোপাধ্যায়

গত ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়ায় প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম আসনে লড়াই করার জন্য হলদিয়ায় মনোনয়ন জমা দিয়ে তাঁর রেয়াপাড়ার থাকার বাড়িতে ফেরার পথে ঘটেছিল দুর্ঘটনা।

মুর্শিদাবাদ: সেরে গিয়েছে পায়ের চোট। এখন অপেক্ষা প্লাস্টার কাটার। কলকাতায় ফিরলেই প্লাস্টার কাটবেন চিকিৎসকরা। এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বহরমপুর অডিটোরিয়ামে বক্তব্য রাখার মাঝে যে খবর জানালেন তৃণমূল সুপ্রিমো।

গত ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়ায় প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম আসনে লড়াই করার জন্য হলদিয়ায় মনোনয়ন জমা দিয়ে তাঁর রেয়াপাড়ার থাকার বাড়িতে ফেরার পথে ঘটেছিল দুর্ঘটনা। প্রচণ্ড ভিড়ের মাঝে বিরুলিয়া বাজারে ঘটেছিল দুর্ঘটনা। যার ফলে বাঁ পায়ে চোট পেয়েছিলেন তৃণমূলনেত্রী। চক্রান্ত করে তাঁকে আহত করা হয়েছে বলেই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

নন্দীগ্রাম থেকে গ্রিন করিডর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে কয়েকদিন থাকার পর চিকিৎসকদের বিশ্রামের পরামর্শে বিরুদ্ধে গিয়ে কার্যত কিছুটা জোর করেই হাসপাতাল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তারপর কয়েকদিনের বিশ্রাম নিয়েই কোচবিহার থেকে কাকদ্বীপ ভোটপ্রচারের জন্য চষে বেড়িয়েছেন তিনি।

হাসপাতাল থেকে ছাড়ার সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্লাস্টার করে একটি বিশেষ ধরণের চটির ব্যবস্থা করে দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু তাদের পরামর্শ মেনেই তারপর থেকে হুইলচেয়ারেই ঘোরাফেরা করেছেন তৃণমূল সুপ্রিমো। পদযাত্রা হোক বা জনসভা, সবেতেই হুইলচেয়ারে হাজির হয়েছেন।

মাঝে একবার সতীর্থদের সাহায্য নিয়ে নন্দীগ্রামে ভোটপ্রচারের মাঝে জাতীয় সঙ্গীতের সময় উঠেও দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু সেটা ছাড়া নন্দীগ্রামে নিজের কেন্দ্রে ভোট থেকে গোটা রাজ্যজুড়ে যাবতীয় প্রচার সবেতেই হুইলচেয়ারে ঘোরার মাঝে পায়ের আঘাতের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূলনেত্রী।

গেরুয়া শিবির চক্রান্ত করে তাঁকে আহত করে ভোটের সময় ঘরবন্দি করে দিতে চেয়েছিল বলেও অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বেশ কিছু প্রচারে জুড়ে যায় 'ভাঙা পায়েই খেলা হবে'।

মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পেলেও গোটা পর্ব নিয়ে তাঁকে খোঁচা দিতে অবশ্য ছাড়েনি বিজেপি শিবির। দুর্ঘটনাকে তিনি চক্রান্ত বলে চালিয়ে সমবেদনা আদায়ের চেষ্টা করছেন বলে পাল্টা বলেছিল গেরুয়া শিবির।

গোটা পর্বের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের নিরাপত্তায় থাকায় একাধিক পুলিশকর্তাকেও বরখাস্ত করে নির্বাচন কমিশন। আপাতত সেই সব পর্ব পিছনে ফেলে পায়ের প্লাস্টার কাটিয়ে ফের চেনা মেজাজে ফেরা সময়ের অপেক্ষা, সেটাই বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget