এক্সপ্লোর

WB Election 2021: জন্মদিনে ফুল মুখ্যমন্ত্রীর, লাল গোলাপ বিজেপির! কথা বলেছেন কৈলাস, তৃণমূলকে তুলোধনা, রুদ্রনীল বিজেপিতে যাচ্ছেন?

রুদ্রনীল বলছেন, বিজেপিতে যোগ দেব কিনা, এখনও সিদ্ধান্ত নিইনি। তবে যারা বিকল্পের কথা বলছেন, এটা একটা গণতান্ত্রিক স্বাধীনতার জায়গা এবং তারা যে সব ভুল বলছেন, এমনটা নয়। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অনেকে ছেড়ে আসতে চাইছেন। দরজা খোলা।

কলকাতা: দাদা আমি কারও সাথে মিশি না!  লকডাউনে সোশাল মিডিয়ায় অভিনেতা রুদ্রনীল ঘোষের একটি কবিতা ভাইরাল হয়েছিল। কিন্তু, বিধানসভা ভোটের আগে তিনি যাঁদের সঙ্গে মিশছেন, তাতে জল্পনা ক্রমশ বাড়ছে। সেই আগুনে আরও ঘি ঢেলেছে রুদ্রনীলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তাঁকে বলতে শোনা গিয়েছে, ২০২১ এ অ্যাডভান্টেজ বিজেপি। দলত্যাগী মন্ত্রী, নেতাদের সঙ্গে আমার আক্ষেপটা প্রায় এক। বুধবার রাতে রুদ্রনীলের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গেও কথা হয়েছে তাঁর। তাহলে কি রুদ্রনীলের  বিজেপিতে যোগদান প্রায় চূড়ান্ত?  জন্মদিনের সকালে তাঁকে ফুল পাঠিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, রাতে গোলাপ দিয়েছে বিজেপি। কিন্তু রুদ্রনীলের মনে কোন ফুল বিরাজ করছে, এই প্রশ্নই ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। রুদ্রনীল বলছেন, বিজেপিতে যোগ দেব কিনা, এখনও সিদ্ধান্ত নিইনি। তবে যারা বিকল্পের কথা বলছেন, এটা একটা গণতান্ত্রিক স্বাধীনতার জায়গা এবং তারা যে সব ভুল বলছেন, এমনটা নয়। রাজ্য বিজেপি  মুখপাত্র  শমীক ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অনেকে ছেড়ে আসতে চাইছেন। দরজা খোলা। শুধু বিজেপিকে এগিয়ে রাখাই নয়, তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও তুলেছেন রুদ্রনীল। বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী। বাকি কেউ অন্যের কথা শোনে না। চল্লিশ শতাংশ মানুষ নিজের মতো চলেন। তারা এটা ঘটালে ব্যবস্থা নেওয়া হয় না। ষাট শতাংশ ভাল মানুষ কোণঠাসা। যাবতীয় দায়িত্ব মমতার কাঁধে। মানুষের টাকা পকেটে পুরেছে। এর থেকে বড় অপরাধ হয় না। তিনি আরও বলেছেন, বাম আমলে কিছু উন্নয়ন হয়েছিল। নইলে ৩৪ বছর ক্ষমতায় থাকে কী করে! তৃণমূলে কারও শাস্তি হয়নি। বাকিরা সাহস পেয়েছে। মমতা যাদের নিয়ে চলছেন, কজন বিশ্বস্ত তা নিয়ে সংশয় রয়েছে বলেও জানান তিনি। পাল্টা তাঁকে নাম না করে নিশানা করে তৃণমূল নেতা ও পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, কে গেল, কে এল, কিছু যায় আসে না। সুযোগ এলে চলে যায়, এঁরা মানুষের সঙ্গেই নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যে পালাবদলের পর থেকে রুদ্রনীল তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। একুশে জুলাইয়ের মঞ্চেও তাঁকে দেখা যেত। ২০১৪ সালে তিনি পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের সভাপতি  হওয়ার পর নানা মহলে প্রশ্ন ওঠে, এটা কি তৃণমূলের প্রতি আনুগত্যের পুরস্কার? এক বছর পর সেই পদ খোয়ান রুদ্রনীল। কিন্তু, এক পদ যেতে না যেতেই আরেক সরকারি পদ পেয়ে যান তিনি। ২০১৫ সালে রুদ্রনীলকে জনপরিষেবা অধিকার কমিশনারের চেয়ারে বসানো হয়।  সমস্ত দফতরের কাজ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ খতিয়ে দেখার দায়িত্বে ছিল এই কমিশন।  সূত্রের খবর, এই পদে রুদ্রনীল ঘোষের বেতন ছিল মাসিক ২ লক্ষ টাকা।   সঙ্গে ছিল অন্যান্য সুযোগ-সুবিধাও।লকডাউনে রুদ্রনীলের কবিতা যখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, তখনও এই পদেই ছিলেন তিনি। সেই কবিতায় তিনি লেখেন, দাদা আমি সাতে পাঁচে থাকি না... যে যা করে দেখি ভাই, সুবিধেটা নিয়ে যাই... দুম করে প্রকাশ্যে আসি না... দাদা আমি সাতে পাঁচে থাকি না! গত ডিসেম্বরে জনপরিষেবা অধিকার কমিশনারের পদে রুদ্রনীলের মেয়াদ ফুরিয়েছে। এখন তাঁর অভিযোগ, সেই পদে থাকার সময় তাঁকে কাজই করতে দেওয়া হয়নি। তিনি বলেছেন, দুয়ারে সরকার করতেই হতো না , যদি আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হতো। আমি অনেক বলেও কিছু হয়নি। পাল্টা তাপস রায়ের কটাক্ষ, এরা আবার কবে রাজনীতি করেছে। যারা মানুষের সঙ্গে রাজনীতিই করল না, তাদের মুখে কী শুনছি! রুদ্রনীলের সুর যে বদলেছে, তা স্পষ্ট। শিবির বদলও কি আসন্ন? সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget