এক্সপ্লোর

‘এলাকার মানুষ মোদির সঙ্গে, আগামীদিনে সিঙ্গুরে পদ্মফুল!’ বিজেপির বাইক মিছিলে নেতৃত্ব লকেটের, ভোটপাখি! বিদ্রুপ বেচারামের

বৃহস্পতিবারের পর শুক্রবারও সিঙ্গুরের এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন লকেট। তাঁকে নিজের বাড়িতে স্বাগত জানিয়ে সিঙ্গুরের পহলামপুরের বাসিন্দা জগন্নাথ বাঙাল বলেন,আমি আগে চাষবাস করতাম। আমফানে ঘরের দেওয়াল পড়ে যায়। সরকারি সাহায্য মেলেনি। কেউ খবরও নেয় না। কিন্তু লকেট চট্টোপাধ্যায় আমার বাড়িতে আসায় খুশি আমি।

হুগলি: বৃহস্পতিবারের পর শুক্রবার। ফের সিঙ্গুরে জনসংযোগ করলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। স্থানীয় মানুষের সঙ্গে কথা বললেন হুগলির বিজেপি সাংসদ। সিঙ্গুর বিধানসভার উগারদহ সিদ্ধেশ্বরীতলা থেকে হেলমেট ছাড়াই স্কুটি চালিয়ে বিজেপির বাইক মিছিলে নেতৃত্ব দিলেন। মধ্যাহ্নভোজন সারলেন স্থানীয় বাসিন্দার বাড়িতে। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শুক্রবার সিঙ্গুর বিধানসভা এলাকায় বাইক মিছিল করেন লকেটের। মিছিলের পর স্থানীয় বিজেপি কর্মীদের নিয়ে বৈঠকও করেন নেত্রী। বলেন, সিঙ্গুরের মানুষ মোদির সঙ্গে আছেন। আগামীদিনে সিঙ্গুর থেকে পদ্মফুল ফুটবে। বৃহস্পতিবার তৃণমূল ছেড়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। এদিন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। পরপর এই পদত্যাগে তৃণমূলের অনুন্নয়নকেই দায়ী করেছেন লকেট। বলেছেন, তৃণমূল থেকে একের পর এক মুখ পদত্যাগ করছে। তাঁরা মানুষের জন্য কাজ করতে চান। বিজেপি স্বাগত জানাবে। যদিও লকেটের বক্তব্য গুরুত্ব দিতে নারাজ হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না বলেছেন, ভোটের পাখি। ভোট এলেই এদের দেখা পাওয়া যায়। ভোট চলে গেলেই হাপিস হয়ে যাবে। সিঙ্গুরে ১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা মানুষের জন্য কাজ করছেন। আধঘণ্টার জন্য কারও আসায় কিছু আসে যায় না! বৃহস্পতিবারের পর শুক্রবারও সিঙ্গুরের এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন লকেট। তাঁকে নিজের বাড়িতে স্বাগত জানিয়ে সিঙ্গুরের পহলামপুরের বাসিন্দা জগন্নাথ বাঙাল বলেন,আমি আগে চাষবাস করতাম। আমফানে ঘরের দেওয়াল পড়ে যায়। সরকারি সাহায্য মেলেনি। কেউ খবরও নেয় না। কিন্তু লকেট চট্টোপাধ্যায় আমার বাড়িতে আসায় খুশি আমি। (Locket Chatterjee)গত লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী, হুগলি লোকসভার ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ৫টি আসনে ও তৃণমূল এগিয়ে ছিল ২টি আসনে। তার মধ্যে সিঙ্গুরে ১০ হাজারেরও বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের গড় দখলে রাখতে পারে কি না ঘাসফুল শিবির, তার জবাব দেবে ভবিষ্যৎ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mani Kumar Chetri: ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়, ১০৬ বছর বয়সে প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী
ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়, ১০৬ বছর বয়সে প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Narendra Modi: ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও
ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Embed widget