এক্সপ্লোর

Salman Khurshid on BJP : সফল হওয়ার জন্য বিজেপির মতো বড় ভাবনাচিন্তা করতে হবে কংগ্রেসকে, বলছেন সলমন

বিজেপির মতো বড় চিন্তা করুক তাঁর দল। এমনটাই চান বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ।

বেঙ্গালুরু : বিজেপির মতো বড় ভাবনাচিন্তা করুক তাঁর দল। এমনটাই চান বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ। দলীয় সংগঠন ছোট ও দুর্বল হয়ে গিয়েছে, হারানো জমি ফেরানো যাবে না; এমন কোনও নিরাশাবাদী মতামত তিনি গ্রহণ করতে রাজি নন।

সোমবার এক সাক্ষাৎকারে সংবাদ সংস্থা PTI-কে তিনি বলেন, "বাংলা ও অসম থেকে আমি যেটা বুঝতে পারলাম যে, নিজেকে খুব ছোট ভাবা উচিত নয়। এমন ভাবা উচিত নয় যে কোনও নির্দিষ্ট রাজ্যে দল এত দুর্বল যে বড় কিছু করতে পারবে না। আমি মনে করি, যেখানে তাদের কোনও অস্তিত্ব ছিল না, সেখানে বিজেপি সেটাই(বড় ভাবনার কৌশল) করেছে।"

বর্ষীয়ান এই কংগ্রেস নেতার মতে, কংগ্রেসের নিরাশ হওয়া উচিত নয়। এটা ভাবা উচিত নয় যে, এমনভাবে জমি হারিয়ে গিয়েছে যে সেটা আর পুনরুদ্ধার করা সম্ভব নয়। দৃঢ় প্রতিজ্ঞা আর আত্মবিশ্বাসের সাহায্যে আমরা হারানো জমি পুনরুদ্ধার করতে পারব। এটাই আমাদের করা উচিত।

তবে খুরশিদ এই বিশ্লেষণের সঙ্গে সহমত যে, পশ্চিমবঙ্গে সম্প্রতি বিধানসভা নির্বাচনে কিছু কৌশলগত ভোটিং হয়েছে। যার জেরে কংগ্রেস এবং বামের "মুছে গিয়েছে"। তিনি বলেন, বাংলা এবং অসম উভয় জায়গাতেই কৌশলগত ভোটিং হয়েছে। এক্ষেত্রে ভবিষ্যতে কী করা উচিত তা ভেবে দেখতে হবে।

খুরশিদকে প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট নিয়ে তিনি কী ভাবছেন ? কারণ, এক্ষেত্রে দলের অনেক নেতাই ব্যর্থতার জন্য এই বিষয়টিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এর পাশাপাশি অসমে AIUDF-এর সঙ্গে জোটের কারণে দলকে বড় মূল্য চোকাতে হয়েছে। এই প্রশ্নের উত্তরে খুরশিদ বলেন, "যখন কেউ ব্যর্থ হয়, তখন এই ধরনের ব্য্যাখ্যা দেওযা হয়। কিন্তু, সফল হলে অন্য ব্যাখ্যা সামনে আসে। তাই আমি মনে করি না, পরবর্তীকালের ব্যাখ্যা অতটাও বিচারবুদ্ধিপূর্ণ হয়। কিন্তু, আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং আপনার সিদ্ধান্তের কতটা সারবত্তা ছিল তা বিশ্লেষণে এটা সাহায্য করে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ফের অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget