এক্সপ্লোর

Driest August in India : ১০০ বছরে সবথেকে শুষ্ক অগাস্ট পেতে চলেছে ভারত ! মার খেতে পারে গ্রীষ্মকালীন ফলন

Rainfall in August : ১৯০১ সালে যবে থেকে রেকর্ড রাখা শুরু হয়, তার পর থেকে এবছরই সবথেকে কম বৃষ্টিপাত হচ্ছে অগাস্টে

মুম্বই : শতাব্দীর সবথেকে শুষ্ক অগাস্ট মাস হতে চলেছে ভারতে ? অন্তত সেদিকেই এগোচ্ছে প্রকৃতির গতিপ্রকৃতি। দেশের বড় অংশে বৃষ্টির অপ্রতুলতা সেদিকেই নিয়ে যাচ্ছে দেশকে। এল নিনো এর জন্য আংশিক দায়ী বলে মনে করা হচ্ছে। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সকে একথা জানায় আবহাওয়া দফতরের দুই আধিকারিক।

১৯০১ সালে যবে থেকে রেকর্ড রাখা শুরু হয়, তার পর থেকে এবছরই সবথেকে কম বৃষ্টিপাত হচ্ছে অগাস্টে। যার ফলে, গ্রীষ্মে বপন করা ফসলের ফলন নষ্ট হতে পারে। ধান থেকে সয়াবিনের ফলন মার খেতে পারে। তার জেরে বাড়তে পারে দাম। খাদ্যের জোগানেও ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

৩ ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য বর্ষা অত্যাবশ্যক। ভারতে জলাধারগুলি ভর্তি করার জন্য প্রয়োজনীয় ৭০ শতাংশ বৃষ্টি সরবরাহ করে এই বর্ষা। আবহাওয়া দফতরের এক সিনিয়র আধিকারিক জানান, "আমরা যতটা আশা করেছিলাম, সেই অনুযায়ী বর্ষা হচ্ছে না। দেশের দক্ষিণ, পশ্চিম এবং মধ্য অংশে বর্ষার বিপুল পরিমাণ ঘাটতি হতে চলেছে। এই মাসে গড়ে ১৮০ মিমি বা ৭ ইঞ্চির কম বৃষ্টিপাত পেতে চলেছে ভারত।  

এর আগে আবহাওয়া দফতরের তরফে অগাস্টে ৮ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতির আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এর আগে অগাস্টে সবথেকে কম বৃষ্টিপাত হয়েছিল ২০০৫ সালে। সেবার বৃষ্টির পরিমাণ ছিল ১৯১.২ মিমি বা সাড়ে ৭ ইঞ্চি। তবে, আগামী দুই সপ্তাহে বর্ষার বৃষ্টি বাড়তে পারে দেশের উত্তর-পূর্ব প্রান্তে এবং মধ্যের কিছু অংশে। যদিও উত্তর-পশ্চিম ও দক্ষিণের রাজ্যগুলিতে শুষ্ক দশা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে। 

দফতরের এক আধিকারিক বলছেন, অগাস্টে মূলত ৫ থেকে ৭দিন আমরা শুষ্ক অবস্থা বা বৃষ্টিপাতের ঘাটতি দেখতে পাই। যদিও এবার দক্ষিণ ভারতে শুষ্ক দশা দীর্ঘমেয়াদি হয়েছে। যা কিছুটা অস্বাভাবিক। এল নিনো ভারতের আবহাওয়ার উপর প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। 

গ্রীষ্মকালীন বৃষ্টি ভারতে চাষাবাদে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই সময়ে ভারতের অর্ধেকের বেশি জমিতে সেচের জলের অভাব থাকে। পয়লা জুন থেকে চাষিরা ধান, সয়াবিন, আখ, ভুট্টা, তুলার চাষ শুরু করে দেন। যখন দেশের দক্ষিণ প্রান্তে কেরলে নামে বর্ষা, ঠিক সেইসময়। কিন্তু, এবার দীর্ঘমেয়াদি শুষ্ক অবস্থা ফলনে প্রভাব ফেলতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget