এক্সপ্লোর

Weather Update : বাজ পড়ে দক্ষিণবঙ্গে ২৬ জনের মৃত্যু

গত কয়েকদিনের তীব্র গরমের পর আজ প্রাক-বর্ষার বৃষ্টি নামল শহরে। এদিকে বাজপড়ে তিন জেলায় ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

কলকাতা : বজ্রাঘাতের জেরে রাজ্যে মৃত্যুমিছিল। তিন জেলায় মৃত্যু হয়েছে ছাব্বিশজনের। যার মধ্যে শুধুমাত্র হুগলিতেই বাজ পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে, মুর্শিদাবাদে মৃতের সংখ্যা ৯। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় দু'জন করে বজ্রাঘাতে মারা গিয়েছেন। এই ভয়াবহ ঘটনাক্রমের পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে পিএমও-র। মৃতদের পরিবারের সঙ্গে বুধ ও বৃহস্পতিবার দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হুগলি জেলায় মৃতদের মধ্যে অধিকাংশই মাঠে চাষের কাজ করছিলেন। সেই সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। এদিকে পূর্বাভাসমতোই আজ কলকাতায় নামল বৃষ্টি। ফিরল স্বস্তি। গত কয়েকদিনের তীব্র গরমের পর আজ প্রাক-বর্ষার বৃষ্টি নামল শহরে।

এর আগে আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল, আগামী কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতার একাংশে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া হবে। এছাড়া কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনার একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। 

গতকালই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। তবে আগামী ১১ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা নেই। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে এখনই তীব্র গরমের হাত থেকে রেহাইয়ের সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সেই মৌসুমী বায়ুর হাত ধরেই রবিবার উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। প্রবল বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, রাস্তা। তবে হতাহতের কোনও খবর নেই।

আলিপুর আবহাওয়া দফতরের গতকালের পূর্বাভাসে বলা হয়, আগামী ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে ঢুকবে বর্ষা। ততদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। তবে মাঝেমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে। কলকাতার পাশাপাশি, রবিবার বৃষ্টি হয়েছিল বিভিন্ন জেলাতেও। বীরভূমে আচমকাই বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টি হয়। বীরভূমের সিউড়িতেও বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হয়।  অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে মহিষাদলে অমৃতবেড়িয়ায় ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ে গাছ। ছিঁড়ে যায় বিদ্যুতের তার। বৃষ্টি হয় হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায়।

উল্লেখ্য, সারা দেশে এবার মোটের উপর বৃষ্টিপাত হবে স্বাভাবিক। কিন্তু উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে কিছুটা কম। কিছুটা কম বৃষ্টি হবে অসম, বিহার, ঝাড়খণ্ড ও বাংলার কিছু জেলায়। এমনই পূর্বাভাস মৌসম ভবনের।

সেরা শিরোনাম

Road Accident News: সটান স্কুল বাসে ধাক্কা ট্রাকের, মৃত্যু চারজনের, আহত অনেকে, তাজমহল দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল
সটান স্কুল বাসে ধাক্কা ট্রাকের, মৃত্যু চারজনের, আহত অনেকে, তাজমহল দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল
Cockroach Janta Party: বিমানবন্দরে আটকানো হল ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসকে? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করার কথা ছিল
বিমানবন্দরে আটকানো হল ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসকে? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করার কথা ছিল
Sheikh Hasina Bangladesh Return: বাংলাদেশ ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা, কোন বিমানে চেপে যাবেন? পছন্দ জানালেন
বাংলাদেশ ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা, কোন বিমানে চেপে যাবেন? পছন্দ জানালেন
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৪.১১.২৬) পর্ব ১: বিজেপিতে ঢোকার পরিকল্পনায় 'ভাল তৃণমূল'-এর ভোলবদল?
Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget