এক্সপ্লোর

Bengal Weather Forecast: রাজ্যে আজও হতে পারে ঝড় ও বৃষ্টি

আজ রাজ্যজুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ। গত দু দিন ধরে  বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

কলকাতা:   আজও ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস  উত্তরবঙ্গেও। আজ রাজ্যজুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ। গত দু দিন ধরে  বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। তারফলেই এই বৃষ্টি। কাল পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তারপর থেকে গরমের দাপট বাড়বে বলেই জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে, বিশেষ করে, হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও ঝড় হয়েছে।  রাজ্যের বেশ কিছু জায়গায়, বিশেষ করে মালদায়, শিলা বৃষ্টিতে পাট-ধান ও আম চাষে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। 

 বৃষ্টি ও হাওয়ার কারণে গরমে স্বস্তি মিলেছে। কিন্তু এই স্বস্তি ক্ষণস্থায়ী বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তারপর থেকেই গরমের দাপট বাড়বে বলে জানানো হয়েছে। 

মঙ্গলবারের ঝড়-বৃষ্টি-বজ্রাঘাতে একাধিক প্রাণহানি ঘটনা ঘটে। রাজভবনের সামনে জমা জল থেকে উদ্ধার হয় ফরাক্কার যুবকের মৃতদেহ।
হাওড়ায় বজ্রাঘাতে মৃত্যু হয় দু-জনের।পুরুলিয়ায় দেবেন মাহাতো সদর হাসপাতালের সামনে উপড়ে পড়ে গাছ। প্রবল বৃষ্টির মধ্যে, বীরভূমের নানুরের দাসকলমোড়ে পথ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলেই গাড়ির চালক-সহ ২জনের মৃত্যু হয়। গাড়ির একাংশ ঢুকে যায় ডাম্পারের ভিতর।দুর্যোগের মধ্যে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে জমিতে কাজ করার সময়, বাজ পড়ে মৃত্যু হয় এক কৃষকের। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষেও বজ্রাঘাতে মৃত্যু হয় ২০ বছরের যুবকের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত। হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়েই রয়েছে অক্ষরেখা। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।তার জেরে, আগামী চার পাঁচ দিন পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Bangladesh PM Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget