এক্সপ্লোর

মাঘের শুরুতে জাঁকিয়ে শীত রাজ্যে, ৫ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

গতকাল উত্তরবঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায়। দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও জারি করে হাওয়া অফিস। পৌষের শেষদিনে প্রায় ২ ডিগ্রি নামে পারদ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: মাঘের শুরুতেই রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে। গতকাল উত্তরবঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায়। দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও জারি করে হাওয়া অফিস। পৌষের শেষদিনে প্রায় ২ ডিগ্রি নামে পারদ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। আগামী ৩ দিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ - রাজ্যের এই ৫ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বলেও জানায় হাওয়া অফিস। মঙ্গলবার ভোর থেকেই ফের শীতের আমেজ অনুভূত হয়। আগামী কয়েকদিন ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস ছিল, মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে ২০২১। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। আশার বাণী শুনিয়ে আবহাওয়া দফতর জানায়, মকর সংক্রান্তির আগে রাজ্যে ফের ফিরছে শীত। সেই পূর্বাভাস অনুযায়ী ফিরেছে জাঁকিয়ে শীত। অন্যদিকে রাজধানী দিল্লি ঢেকে গিয়েছে কুয়াশার মোটা চাদরে। কুয়াশাচ্ছন্ন দিল্লির আশপাশের অঞ্চলও। ঘন কুয়াশার জেরে রাজধানীতে বাতিল একাধিক ট্রেন। কুয়াশার প্রভাব পড়েছে বিমান পরিষেবার উপরও। একধিক রুটের বিমান উড়ছে দেরিতে। বাতিল হয়েছে কোনও কোনও রুটের বিমান।আবহাওয়া দফতর জানিয়েছে, দৃশ্যমানতা শূন্য। দিল্লির পাশাপাশি কুয়াশা ঢেকেছে লক্ষ্ণৌ, অমৃতসরে। আগামীকালও কুয়াশাচ্ছন্ন থাকবে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। গতকাল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় ০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সফদরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় ১.২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Diwali Rocket Ban : দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget