এক্সপ্লোর

Weather update:কিছুক্ষণের মধ্যেই কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

কলকাতার একাংশে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

কলকাতা:  আগামী কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার একাংশে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।  কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনার একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

উত্তরবঙ্গে গতকালই চলে এসেছে বর্ষা। গতকাল  বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গও। তবে আগামী ১১ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা নেই।  এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।  দক্ষিণবঙ্গে এখনই তীব্র গরমের হাত থেকে রেহাইয়ের সম্ভাবনা নেই।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।  সেই মৌসুমী বায়ুর হাত ধরেই রবিবার উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।  প্রবল বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, রাস্তা। তবে হতাহতের কোনও খবর নেই।

উত্তরবঙ্গে যেদিন বর্ষা ঢুকে পড়ে, সেদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতরের গতকালের পূর্বাভাসে বলা হয়, আগামী ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে ঢুকবে বর্ষা। ততদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। তবে মাঝেমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে। কলকাতার পাশাপাশি, রবিবার বৃষ্টি হয়েছিল বিভিন্ন জেলাতেও। বীরভূমে আচমকাই বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টি হয়। বীরভূমের সিউড়িতেও বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হয়।  অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে মহিষাদলে অমৃতবেড়িয়ায় ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ে গাছ। ছিঁড়ে যায় বিদ্যুতের তার। বৃষ্টি হয় হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায়।

উল্লেখ্য, সারা দেশে এবার মোটের উপর বৃষ্টিপাত হবে স্বাভাবিক।কিন্তু উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে কিছুটা কম। কিছুটা কম বৃষ্টি হবে অসম, বিহার, ঝাড়খণ্ড ও বাংলার কিছু জেলায়। এমনই পূর্বাভাস মৌসম ভবনের। তাদের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিক (৯২-১০৮ শতাংশ) বৃষ্টি হবে। দক্ষিণ উপদ্বীপ অঞ্চলেও ৯৩-১০৭ শতাংশ অর্থাৎ স্বাভাবিক বৃষ্টি হবে। পূর্ব ও উত্তর-পূর্বে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টি হবে। মধ্য ভারতে স্বাভাবিকের তুলনায় বেশি ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
Governor RN Ravi:
"জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি..", মন্তব্য রাজ্যপালের
ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget