এক্সপ্লোর

'রাজ চক্রবর্তীকে ৫০ হাজার ভোটে হারাব' ! হুঙ্কার কৌস্তভের , ভোট প্রচার থেকে আর কী বার্তা ?

West Bengal Assembly Election: রবিবার সকাল থেকে ব্যারাকপুরে প্রচারে নামলেন তৃনমূল প্রার্থী রাজ চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি। চলচ্চিত্র পরিচালক বনাম আইনজীবী।

ব্যারাকপুর: জমজমাট ভোট প্রচার। ছুটির দিনে দল বেঁধে জনসংযোগ করতে ব্যস্ত প্রার্থীরা। রবিবার সকাল থেকে ব্যারাকপুরে প্রচারে নামলেন তৃনমূল প্রার্থী রাজ চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি। চলচ্চিত্র পরিচালক বনাম আইনজীবী। ঢাক-ঢোল, খোল-কীর্তন বাজিয়ে একেবারে জমে উঠেছে প্রচার। 

প্রচারে গিয়ে রাজ চক্রবর্তী বললেন, ''২০২১ সালে যখন প্রচার শুরু হয়, তখন এই ব্যারাকপুর ১ নম্বর ওয়ার্ড থেকেই শুরু হয়। এই ওয়ার্ড আমার জন্য খুব শুভ। এখানকার মানুষজন খুব ভাল, আমায় খুব ভালোবাসেন। কাজের নিরিখে যদি দেখা যায়, এখানে আমরা প্রচুর কাজ করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করেছেন আমরা সেই কাজগুলোকে বাস্তবায়িত করেছি। রাস্তাঘাট থেকে শুরু করে, ড্রেন, লাইট সবকিছুর কাজ হয়েছে। কিছু কাজ হয়তো এখনও বাকি, তবে সব হবে।''  

এলাকার সাধারণ মানুষ বলছেন, 'রাজ চক্রবর্তী গত পাঁচ বছরে যা কাজ করেছেন তাতে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। এই অঞ্চলের জনগণ তাঁর সাথেই থাকবে।'

অন্যদিকে, কৌস্তভ বাগচি ভোট প্রচারে নেমে বলেন, '' অভূতপূর্ব সাড়া। সবার একটাই কথা, আমরা এলাকার ছেলেকে চাই। আমি এই এলাকায় বড় হয়েছি ছোটো থেকে, তাই অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। উন্নততর ব্যারাকপুর গড়ে তোলার লক্ষে মানুষের যে উন্মাদনা, উচ্ছাস, তা বলে দিচ্ছে আগামী দিন কি হতে চলেছে। ৫০ হাজার ভোটে রাজ চক্রবর্তীতে হারাবো।' তিনি আরও জানান, '' বামপন্থীদের একটা বড় অংশ যেভাবে আমায় সমর্থন জানিয়েছে, আমি কৃতজ্ঞ তাদের প্রতি।''

উল্লেখ্য, বিজেপির প্রার্থীতালিকা প্রকাশের পর কৌস্তভ বাগচি জানিয়েছিলেন, "কোনও লড়াই তো সহজ নয়। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এই সরকারকে নিয়ে মানুষ তিতিবিরক্ত। মানুষ পরিত্রাণ চায়।" 

তাঁর প্রতিদ্বন্দী রাজ চক্রবর্তীকে নিয়ে বলেন, ব্যারাকপুরের অনেক মানুষ জানেনই না রাজ চক্রবর্তীকে কেমন দেখতে। রাজের পাশাপাশি তিনি পার্থ ভৌমিককেও কটাক্ষ করেন। কৌস্তভ বলেন, "পার্থ ভৌমিক ২০২৪ সালে শুধুমাত্র নির্বাচনের তাগিদে বা ক্যাচলাইনের তাগিদে দুষ্কৃতী মুক্ত ব্যারাকপুর বা গুণ্ডারাজ মুক্ত ব্যারাকপুরের কথা বলেছিলেন। কিন্তু পার্থ ভৌমিকের ডানদিক-বামদিকে যাঁরা ঘোরেন, কাদের নিয়ে ঘোরেন তিনি?'' তিনি আরও জানান "ব্যারাকপুরের মানুষ আমাকে ভালোবাসে, স্নেহের চোখে দেখে।" সুতরাং সব মিলিয়ে এবার যে ব্যারাকপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget