এক্সপ্লোর

West Bengal Assembly: শুধু সোমবারই নয়, বিধানসভায় তুলকালাম আগেও

সোমবারের মতো ঘটনা বিধানসভায় আগেও হয়েছে। ২০১২ এবং ২০১৭ সালেও তুলকালাম হয়েছে রাজ্যের বিধানসভায়।


উজ্জ্বল মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: তুমুল ধস্তাধস্তি। মারপিট-হাতাহাতি। জখম-অসুস্থ একাধিক বিধায়ক। সোমবার এমনই ঘটনায় সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গের বিধানসভা। গোটা ঘটনায় এখনও সাসপেন্ড হয়েছেন পাঁচ বিজেপি সাংসদ। এমন ঘটনা অনভিপ্রেত হলেও রাজ্যের বিধানসভায় যে নজিরবিহীন নয় তা বলছেন বিশেষজ্ঞরাই। সোমবার বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের যে হাতাহাতির ঘটনা ঘটেছে তা মনে করিয়ে দিয়েছে বছরকয়েক আগের একটি ঘটনা। ২০১৭ সাল। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা। একইরকম ঘটনা ঘটেছিল বছর দশেক আগেও। ২০১২ সালেও একই ঘটনা ঘটেছিল। সেবার আক্রান্ত হয়েছিলেন সিপিএম বিধায়করা।  

সোমবার বিধানসভার মধ্যে তৃণমূল এবং বিজেপি বিধায়কদের হাতাহাতিতে ঘটেছে রক্তারক্তিও! অ্যাম্বুল্যান্সে করে বিধানসভা থেকে বেরিয়েছেন বিধায়করা। রামপুরহাটকাণ্ড নিয়ে তরজার জেরে বিধানসভায় যে তুলকালাম হয়েছে সেই ছবি মনে করিয়ে দিয়েছে ২০১২ সালের ১১ ডিসেম্বরের কথা। সেই দিন বিধানসভার ভিতরে হাতাহাতিতে জড়িয়েছিলেন তৃণমূল এবং সিপিএম বিধায়করা।

কী ঘটেছিল সেবার:
স্পিকার চিটফান্ড সংক্রান্ত মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার দাবি খারিজ করায়, বিক্ষোভ দেখান বাম বিধায়করা৷ তখনই বিক্ষোভ দেখাতে স্পিকারের দিকে ছুটে যান কয়েকজন সিপিএম বিধায়ক। তারপরেই বাম বিধায়কদের দিকে শাসক পক্ষের বিধায়করা তেড়ে এসেছিলেন বলে অভিযোগ। অধিবেশনের দ্বিতীয়ার্ধ্বে অভিযুক্ত বাম বিধায়কদের অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। এরপর ফের শুরু হয় বামেদের বিক্ষোভ৷ সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রম এবং তৃণমূল বিধায়ক মেহমুদা বেগম পরস্পরের দিকে ছুটে আসেন৷ শাসক বিরোধী দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়৷ আহত হন দুই সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ চট্টোপাধ্যায়৷

ফের এমনই একটি ঘটনা ঘটেছিল ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি।

যা হয়েছিল:
সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর সংক্রান্ত বিল ঘিরে বিধানসভায় বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি বাধে। স্পিকারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তৎকালীন বিরোধী দলনেতা কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান। তাঁকে ২ দিনের জন্য সাসপেন্ডের নির্দেশ দেন স্পিকার। বিরোধী দলনেতা পাল্টা বিক্ষোভ দেখালে, স্পিকার মার্শালদের নির্দেশ দেন, তাঁকে কক্ষ থেকে বার করে দিতেন। তারপরেই বিরোধী বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধস্তাধস্তির জেরে অসুস্থ বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। 

১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারিও চরম বিশৃঙ্খলার সাক্ষী ছিল এই বিধানসভা। বিধায়কদের হাতেই নিগৃহীত হতে হয়েছিল তত্কালীন রাজ্যপাল সৈয়দ নুরুল হাসানকে৷ সেবার অভিযোগের তির ছিল কংগ্রেস বিধায়কদের দিকে৷  নিগৃহীত হয়ে বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণ শেষ না করেই চলে যান রাজ্যপাল৷ কংগ্রেস পাল্টা অভিযোগ করে, বিধানসভা ভবনে বাইরের লোক এনে তাঁদের বিধায়কদের মারা হয়েছে৷ 

আরও পড়ুন: উইল স্মিথের চড় কাণ্ডকে হাতিয়ার করে সাধারণ মানুষকে বিশেষ বার্তা কলকাতা পুলিশের

 

সেরা শিরোনাম

Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget