এক্সপ্লোর

WB Election 2021: ২৫ তারিখ কলকাতায় ওয়েসি, মেটিয়াব্রুজে সভা, বাম-কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা

জানুয়ারির শুরুতেই বঙ্গসফরে এসে আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেছিলেন আসাদউদ্দিন ওয়েসি। সেই সাক্ষাতের পরই তিনি জানিয়ে দেন পীরজাদা আববাসকে সামনে রেখে বঙ্গ বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইমিম)।

কলকাতা: ফের রাজ্যে আসছেন আসাদউদ্দিন ওয়েসি। ২৫ ফেব্রুয়ারি কলকাতায় পা রাখছেন মিম প্রধান। তাঁর এবারের সফরসূচিতে রয়েছে সভা-পদযাত্রা থেকে রাজনৈতিক আলোচনা। কলকাতায় পদযাত্রার পাশাপাশি মেটিয়াব্রুজে জনসভা করার কথা রয়েছে ওয়েসির। ওদিনই বাম-কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার কথাও রয়েছে ওয়েসির। কিন্তু বাম-কংগ্রেসের কোন নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

জানুয়ারির শুরুতেই বঙ্গসফরে এসে আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেছিলেন আসাদউদ্দিন ওয়েসি। সেই সাক্ষাতের পরই তিনি জানিয়ে দেন পীরজাদা আববাসকে সামনে রেখে বঙ্গ বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইমিম)।

আর কিছুদিন আগেই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) গঠন করেছেন। আপাতত তারা বাম-কংগ্রেস জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় ব্যস্ত।

বঙ্গ বিধানসভায় আইএসএফকে কত আসনে লড়ার জন্য বাম-কংগ্রেস জোট ছেড়ে দেবে, তা নিয়ে অবশ্য এখনও জারি রয়েছে দড়ি টানাটানি। দিনকয়েক আগে যুগ্ম সাংবাদিক সম্মেলন আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানান বিমান বসু, অধীর চৌধুরীরা। তবে কতগুলি আসন আইএসএফকে ছাড়া হবে তা নিয়ে জটিলতা না কাটায় এখনও কোন দল কত আসনে লড়বে তা ঘোষণা করা হয়নি।

দ্রুত আসনসংখ্যা নিয়ে চলা জটিলতা কাটানোর কথা বললেও জোটের পক্ষেই সওয়াল করেছেন আব্বাস সিদ্দিকি। এর মাঝে কলকাতা সফরে এসে বাম-কংগ্রেস নেতৃত্বে সঙ্গে ওয়েসির সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিহারের বিধানসভা ভোটে পাঁচটি আসন জয়ের পর মিমের নজর যে বাংলায়, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন ওয়েইসি। শুধু সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ নয়, রাজ্যজুড়ে শাখাপ্রশাখা ছড়িয়ে তৃণমূলের সঙ্গে তারা যে টক্কর দিতে চায় তাও জানিয়ে দিয়েছে মিম। যদিও ওয়েইসির বাংলা সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

বাংলার মিম নেতাদের দাবি, এখানে তাঁরা মূলত চারটি জেলাকে টার্গেট করছেন। এই তালিকায় রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনা।

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget