এক্সপ্লোর

WB Election 2021:‘ক্ষমতায় এলে তৃণমূলকে ছাড় নয়’, হুমকি নিশীথের; ‘ভোটে জিতে ডিজে’,পাল্টা তৃণমূল

নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কোচবিহারে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শুক্রবার শীতলকুচি বিধানসভার গোসাইরহাটে বিজেপির সভা থেকে স্থানীয় তৃণমূল নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। বিজেপি ক্ষমতায় এলে ওই এলাকার নেতাদের পাঁচ বছর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেন তিনি।। নিশীথ প্রামাণিকের বক্তব্য পাল্টা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর দাবি নির্বাচনে জেতার পরে এবার রবীন্দ্র সংগীত নজরুল গীতি বাজবে না তৃণমূল ডিজে বাজাবে।

 

শুভেন্দু ভট্টাচার্য ,কোচবিহার: নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কোচবিহারে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শুক্রবার শীতলকুচি বিধানসভার গোসাইরহাটে বিজেপির সভা থেকে স্থানীয় তৃণমূল নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। বিজেপি ক্ষমতায় এলে ওই এলাকার নেতাদের পাঁচ বছর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেন তিনি।। নিশীথ প্রামাণিকের বক্তব্য পাল্টা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর দাবি নির্বাচনে জেতার পরে এবার রবীন্দ্র সংগীত নজরুল গীতি বাজবে না তৃণমূল ডিজে বাজাবে।

গতকাল কোচবিহার থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মাথাভাঙ্গা বিধানসভা হয়ে আজ সেই রথ পৌঁছয় শীতলকুচি বিধানসভায়, সেখানে গোসাইরহাটে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা। সেই সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ। নিশীথ প্রামানিক উদাহরণ টেনে বলেন "লোকসভা নির্বাচনের পর সিতাই এর বিধায়ক তিন মাস বাড়িতে ঢুকতে পারেননি, এবার বিজেপি ক্ষমতায় এলে শীতলকুচি তৃণমূল কর্মীদের পাঁচ বছর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না,"।তিনি আরও বলেন, ‘তৃণমূলের কোনও নেতাকেই ছেড়ে কথা বলব না।সবাইকেই গর্ত থেকে বের করে নিয়ে আসব।’


WB Election 2021:‘ক্ষমতায় এলে তৃণমূলকে ছাড় নয়’, হুমকি নিশীথের; ‘ভোটে জিতে ডিজে’,পাল্টা তৃণমূল

  তবে বিজেপি সংসদের দেওয়া হুমকির উত্তর দিতে দেরী করেনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেন " নিশীথ প্রামানিক একজন গুন্ডা খুনি তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না।এভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করে বিজেপির কোনও লাভ হবে না। এবারের নির্বাচনে জিতবে তৃণমূলই। ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।   তবে এবার তৃণমূল ক্ষমতায় আসার পর আমরা নজরুলগীতি বা রবীন্দ্র সংগীত বাজাবো না ডিজে বাজাবো, এটা যেন নিশীথ প্রামানিক মনে রাখেন"।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget