এক্সপ্লোর

WB Election 2021:এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন প্রশান্ত কিশোর

এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। অমরিন্দর নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন প্রশান্ত কিশোর। মুখ্যমন্ত্রী বলেছেন, পঞ্জাবের মানুষের কল্যাণে একযোগে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি। 


চণ্ডীগড়: এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। অমরিন্দর নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন প্রশান্ত কিশোর। মুখ্যমন্ত্রী বলেছেন, পঞ্জাবের মানুষের কল্যাণে একযোগে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি। 
উল্লেখ্য, অমরিন্দরের সঙ্গে পিকে-র এই যোগ নতুন নয়। এর আগে ২০১৭-র বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর কংগ্রেসের প্রচারের দায়িত্ব সামলেছিলেন। ওই নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। দ্বিতীয় স্থান পায় আম আদমি পার্টি (আপ)।
বর্তমানে প্রশান্ত কিশোরের কোম্পানি ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আই-প্যাক) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে। 
কয়েকদিন আগেই কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচের সহ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই প্রশান্ত কিশোর ট্যুইট করে বলেছিলেন, ভারতে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হবে পশ্চিমবঙ্গে।  সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য রাজ্যের মানুষ প্রস্তুত। সঠিক সময়ে তাঁরা তাঁদের বার্তা দিয়ে দেবেন। বাংলা নিজের মেয়েকে চায়। ২ মে আমার শেষ ট্যুইটের কথা মনে রাখবেন। 
উল্লেখ্য, ভোট গণনা হবে ২ মে। 
কিশোর এর আগে ট্যুইট করে বলেছিলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্ক পেরোবে না। এই পূর্বাভাস ব্যর্থ হলে তিনি এই জায়গা ছেড়ে দেবেন। 
উল্লেখ্য, এই প্রশান্ত কিশোরই ২০১৪-র সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদির প্রচারের দায়িত্ব সামলেছিলেন। 

আগামী বছর পঞ্জাবের বিধানসভা নির্বাচন। এর আগে কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে রাজ্যে পুর নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে কংগ্রেস। এবার বিধানসভা ভোটের এক বছর  আগে প্রশান্ত কিশোরকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন অমরিন্দর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget