এক্সপ্লোর

WB Election 2021: নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় করা হল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে

এর আগে রাজ্য পুলিশের ডিজি ও তার আগে এডিজি আইনশৃঙ্খলার অপসারণ করেছিল নির্বাচন কমিশন।

কলকাতা : রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় করা হল। তিনি তাঁর পদে বহাল থাকলেও পদে থাকলেও, ভোট চলাকালীন কোনও ক্ষমতা ব্যবহার করতে পারবেন না সুরজিৎ কর পুরকায়স্থ। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বিজ্ঞপ্তি জারি করে যে সিদ্ধান্তের কথা জানান। উল্লেখযোগ্যভাবে প্রথম দফার ভোটের ঠিক ৩দিন আগে নিষ্ক্রিয় করা হল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে।

দীর্ঘদিন ধরে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সুরজিৎ কর পুরকায়স্থ। রাজ্যের ডিজি পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা (এসএসএ) হিসেবে নিয়োগ করেছিলেন। ডিজির পদে অবসরের পরে ১ জুন, ২০১৮ থেকে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ।

ভোটের মুখে তাঁর অপসারণের সিদ্ধান্তকে 'পক্ষপাতদুষ্ট ' বলে অভিযোগ শানান তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, পদে থেকে পুলিশ প্রশাসনকে দলীয় কার্যকলাপ করানোর জায়গায় নিয়ে দিয়েছিলেন উনি। তাঁর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা, রাজ্যের মন্ত্রীর ওপর বোমা হামলার মতো ঘটনাই প্রমাণ করে নিজের কাজ ছেড়ে দলীয় কার্যকলাপের বিষয়টি দেখা নিশ্চিত করতে বেশি ব্যস্ত ছিলেন তিনি।

রাজ্যের বেশ কিছু পুলিশ অফিসারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। পাশাপাশি তাদের বক্তব্য ছিল, যেহেতু ভোটের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা যখন নির্বাচন কমিশনের অধীনে তাই রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার কোনও প্রয়োজন নেই। বিরোধীদের সেই দাবিকে কার্যত মান্যতা দেওয়া হল। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সুরজিৎ কর পুরকায়স্থের অপসারণের কথা। পাশাপাশি এই মুহূর্তে কাউকেই তাঁর জায়গায় বসানো হচ্ছে না। 

ভোটের মুখে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে এর আগে রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলার অপসারণ করেছিল নির্বাচন কমিশন। প্রথমে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে অপসারিত করেছিল নির্বাচন কমিশন। তারপর ডিজি বীরেন্দ্রকে সরানো হয়েছিল।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget