এক্সপ্লোর

WB Election 2021: মন্ত্রিত্ব, বিধায়ক পদে ইস্তফার পরে তৃণমূলও ছাড়লেন রাজীব,বেরোলেন মমতার ছবি নিয়ে, শুধুই নাটক, খোঁচা সৌগতর

রবিবার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভবনা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহের মঞ্চে আসতে পারেন রাজীব।

কলকাতা: ক্রোনোলজির আর একটা ধাপই বাকি রইল!মন্ত্রীত্ব ছেড়েছিলেন গত শুক্রবার।বিধায়পক পদ থেকে ইস্তফা দিলেন ঠিক এক সপ্তাহর পর আরেক শুক্রবার দুপুরে।বিকেলে তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন।এবার সম্ভবত রবিবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পর তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা-মন্ত্রীর গেরুয়া শিবিরে যোগদান কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন রাজীব বললেন, মানুষের কাজ করতে গেলে একটি দলের ছত্রছায়ায় থাকতে হবে... নির্দল হয়ে মানুষের কাজ করা যায় না। হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।আর বিজেপির পথে হাঁটার জল্পনা। শুক্রবার এভাবেই বিধানসভা থেকে বেরোতে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার বেলা পৌনে বারোটা নাগাদবিধানসভায় যান তিনি। স্পিকারের ঘরে গিয়ে জমা দেন পদত্যাগপত্র। তিনি জানান, বিধায়ক পদে ইস্তফা দিয়েছি অধ্যক্ষের হাতে। কিছু প্রশ্ন ছিল। উত্তর দিয়েছি। খতিয়ে দেখবেন। তাঁকে ধন্যবাদ জানিয়েছি। মন্ত্রিত্ব ছাড়ার পর রাজীব বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর ক্ষোভের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বলেছিলেন, আড়াই বছর আগে আমার দফতর বদল হয়। একটা জিনিস তখন আমার খারাপ লেগেছিল। ন্যূনতম সৌজন্য তখন আমি পাইনি। মন্ত্রী হিসেবে সেদিনও সব বৈঠক করেছি। আমাকে টিভিতে দেখতে হয়েছে যে আমাকে সরানো হয়েছে। আমি সেদিন অত্যন্ত অপ্রস্তুত হয়েছিলাম। তারপর দিনই আমি মন্ত্রিত্ব ছেড়ে দিতে চেয়েছিলাম। সেদিন আমাকে উনি নিরস্ত করেছিলেন। এদিন বিধানসভা থেকে বেরনোর সময় রাজীবের হাতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি, যা বিধানসভায় তাঁর ঘরে ছিল। তিনি বলেছেন, দলনেত্রীকে কৃতজ্ঞতা জানাই... নেত্রী আমার কাছে মাদার ফিগার... তাঁর ছবি আমার সঙ্গে থাকবে। গাড়িতে চড়ে বিধানসভা থেকে বেরিয়ে যান রাজীব। তখন তিনি সামনের আসনে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যাকসিটে। কয়েকঘণ্টা পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেই তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। লেখেন, তৃণমূলের সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে আমি এই মুহূর্তে ইস্তফা দিচ্ছি। আমাকে যে চ্যালেঞ্জ ও সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য কৃতজ্ঞ। এই দলের সদস্য হিসেবে কাটানো সময় আমার কাছে মূল্যবান হয়ে থাকবে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ, রাজীব নাটক করছেন। মমতার ছবি হাতে ঘুরে বেড়াচ্ছেন। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, রবিবার অমিত শাহের সভাতেই কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন রাজীব? শুভেন্দু অধিকারী বলেছেন, রাজীব অত্যন্ত দক্ষ ও শিক্ষিত। আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক। আশাবাদী যে বিজেপিতে যোগ দেবেন। অমিত শাহ যতবার আসবেন, ততবার তৃণমূল ভাঙবে। ফের হেভিওয়েট পতন!অস্বস্তি বাড়ল তৃণমূলের।যদিও, প্রকাশ্যে তাদের গলায় কটাক্ষের সুর। তৃণমূল নেতা ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ঠাকুর বলেছেন যত মত, তত পথ। আমরা ঠাকুরের কথা শুনব? না কি কিছু মোটা গুজরাতির কথা। কিছু ধান্ধাবাজ এখন বলছে সম্মান পাচ্ছি না। আরে সম্মান এখন পাচ্ছেন না মনে হল? আগে কেন হয়নি? এবার সবার নজর রবিবার ডুমুরজোলা স্টেডিয়ামে অমিত শাহর সভার দিকে।সেখানেই কি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নতুন ইনিংস শুরু হবে? গত একমাসেরও বেশি সময় ধরে বেসুরো রাজীব বন্দ্যোপাধ্য়ায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একাধিক জায়াগায় হোর্ডিং পড়ে। কোথাও লেখা, ‘দাদার সাথি’, কোথাও আবার লেখা ‘দাদার পাশে আমরা’। আর এরপরেই তাঁকে নিয়ে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। জল্পনা উস্কে গত শুক্রবার মন্ত্রিসভা থেকে সরে আসেন রাজীব। আর আজ ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকে। তারপর দলও ছাড়লেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget