এক্সপ্লোর

মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন, ফিরছে বহু নস্টালজিয়ার সাক্ষী সেই ডাবল ডেকার বাস

পরিবহণ দফতর জানিয়েছে, যে বাসদুটির আজ উদ্বোধন হচ্ছে, সেগুলি বাণিজ্যিক কারণে ব্যবহার করবে না তারা। তবে আপাতত পুজো পরিক্রমায় এগুলি কাজে লাগবে, তারপর ব্যবহার হবে পর্যটনে।

কলকাতা: আজ দুটি ছাদ খোলা ডাবল ডেকার বাস উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে পুজো, আপাতত এই বাসদুটি পুজো পরিক্রমায় ব্যবহার হবে, তারপর যোগ দেবে কলকাতা পর্যটনে। কলকাতা মানেই এক সময় ছিল লাল ডাবল ডেকার বাস। ময়দানের পাশ দিয়ে ধুলো উড়িয়ে বাস যেত ধর্মতলার দিকে। কুড়ির দশকে এ শহরে আসে ডাবল ডেকার, দূষণ ছড়ানোয় আর বেশি বেশি তেল খাওয়ায় বাম সরকার নব্বইয়ের শুরু থেকে সব বাস তুলে নিতে থাকে। বছর বারো তেরো আগে শহরের রাস্তায় শেষ চলেছিল ডাবল ডেকার। ২০১১-য় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী কলকাতার ঐতিহ্যমণ্ডিত এই বাস পরিষেবা ফের ফিরিয়ে আনার জন্য পরিবহণ দফতরকে নির্দেশ দেন। পরিবহণ দফতর জানিয়েছে, যে বাসদুটির আজ উদ্বোধন হচ্ছে, সেগুলি বাণিজ্যিক কারণে ব্যবহার করবে না তারা। তবে আপাতত পুজো পরিক্রমায় এগুলি কাজে লাগবে, তারপর ব্যবহার হবে পর্যটনে। তবে ডাবল ডেকার বলতেই যে লজঝড়ে বাসের কথা মনে পড়ে, নতুন এই বাস মোটেই তা নয়। এতে আছে অটোমেটিক ডোর, ডেস্টিনেশন বোর্ড, প্যানিক বাটন, সিসিটিভি ক্যামেরা। পুরনো বাসে থাকত দুটি দরজা, এতে থাকছে একটি। মোট আসন ৫১টি, দোতলার জন্য বরাদ্দ ১৬টি। পরিবহণ দফতর জানিয়েছে, আর নস্টালজিক লাল নয়, বাসগুলি রং করা হবে মুখ্যমন্ত্রীর পছন্দ নীল সাদা রঙে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget