এক্সপ্লোর

Bengal Post-poll Violence: সংবিধানের ক্ষমতা প্রয়োগে বাধ্য করবেন না’, বললেন রাজ্যপাল, ‘অবসাদগ্রস্ত বৃদ্ধর হুমকি’, পাল্টা কুণাল

উল্লেখ্য, তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় প্রত্যাবর্তনের পর থেকেই রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত ফের শুরু হয়েছে। এবার ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ঘিরে সংঘাত শুরু হয়েছে।


পূর্ব মেদিনীপুর ও কলকাতা:  আইনশৃঙ্খলা ইস্যুতে ফের রাজ্যকে নিশানা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বললেন, ‘রাষ্ট্রীয় মদতে এই হিংসা বন্ধ করুন।  সংবিধানের ক্ষমতা প্রয়োগে বাধ্য করবেন না। ভোট পরবর্তী হিংসা বহু মানুষ ঘরছাড়া। শীতলকুচি নিয়ে মুখ্যমন্ত্রীর তৎপরতা দেখা গেছে। এখানে অত্যাচারিতদের জন্য কী করেছেন মুখ্যমন্ত্রী? ‘দয়া করে ঘুমিয়ে থাকবেন না।’নন্দীগ্রামে গিয়ে এভাবেই রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যপাল।
এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, অবসাদগ্রস্ত বৃদ্ধ হুমকি দিচ্ছেন। ভোটের আগে সাংবিধানিক পদে থেকে পরিবর্তনের ডাক দিয়েছেন। সেই ডাক প্রত্যাখ্যাত হওয়ায় অবসাদে ভুগছেন তিনি। লজ্জা থাকলে তাঁর উচিত, রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে ফিরে যাওয়া।

উল্লেখ্য, তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় প্রত্যাবর্তনের পর থেকেই রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত ফের শুরু হয়েছে। এবার ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ঘিরে সংঘাত শুরু হয়েছে। হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যপালের সফরের সিদ্ধান্তের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্ষেত্রে সাংবিধানিক রীতি-নীতি ও প্রোটোকলের উল্লেখ করেন। কিন্ত সেই আপত্তি মানেননি রাজ্যপাল। কোচবিহার ও অসমের পর এদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে এসেছেন।

এদিন নন্দীগ্রামে গিয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দামারির শ্যামাসুন্দরী চকে গিয়ে অটোয় চড়ে তিনি ঘুরে দেখেন ক্ষতিগ্রস্তদের বাড়ি। এর আগে হেলিপ্যাডে রাজ্যপালের সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যপালের এদিনের নন্দীগ্রাম সফর সম্পর্কে প্রতিক্রিয়ায় তৃণমূলের কটাক্ষ, ‘উনি গাঁয়ে মানে না আপনি মোড়ল’।

গতকাল অসমের রানপাগলি শিবিরে যান রাজ্যপাল। সেখানে পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কিছু মানুষ আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সফর শুরু করেছেন রাজ্যপাল। তিনি কোচবিহারের মাথাভাঙা, শীতলকুচি, সিতাই ও দিনহাটায় গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশিথ প্রামানিক।

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget