এক্সপ্লোর

Bengal Narada Case Hearing: নারদ ইস্যুতে মুখ্যমন্ত্রীর করা মামলায় অব্যাহতি চাইলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, নতুন বেঞ্চে শুনানি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন করে ডিভিশন বেঞ্চ গঠন করেন।

নয়াদিল্লি : নারদ মামলায় অব্যাহতি চাইলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু। মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটকের দায়ের করা মামলা থেকে অব্যাহতি চাইলেন তিনি। প্রসঙ্গত, নারদ মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ হলফনামা নিতে অস্বীকার করায় সুপ্রিম কোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানির কথা ছিল। কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বসু মামলা থেকে অব্যাহতি চাওয়ায় পিছিয়ে যায় শুনানি। আর ডিভিশন বেঞ্চের এক বিচারপতি অব্যাহতি চাওয়ায় ফের বিষয়টি যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। তিনি নতুন করে বিচারপতি বিনীত সরন আর দীনেশ মাহেশ্বরীকে নিয়ে ডিভিশন বেঞ্চ গঠন করার পরই এদিনের শুনানির বিষয়টি পাকা হয়। 

গত ১০ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা নিতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। আর এই বিষয়টিকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। আজ সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি হেমন্ত গুপ্তার ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়  ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের পৃথকভাবে দায়ের করা আর্জির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলা থেকে বিচারপতি অনিরুদ্ধ বসু নিজেকে সরিয়ে নেওয়ায় স্তব্ধ হয়ে গেল শুনানি। ঠিক কী কারণে তিনি অব্যাহতি চেয়েছেন তা অবশ্য সামনে আসেনি। অনেক সময়ই বিচারপতিরা কোনও মামলার বিচার করা সঠিক না মনে করলে ও বিচারমাধ্যমের নিরপেক্ষতা বজায় রাখার ব্যক্তিগত মতাদর্শের ভিত্তিতে নিজেদের সরিয়ে নেন।

উল্লেখ্য, গত ১৭ মে নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় এই চার হেভিওয়েটকে গ্রেফতার করে সিবিআই। ওই দিন সিবিআইয়ের অফিস নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। মুখ্যমন্ত্রী সিবিআই অফিসে পৌঁছে যান। অন্যদিকে, শুনানি চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। এজন্য এই মামলায় মলয় ঘটক ও মুখ্যমন্ত্রীকে পক্ষ করেছে আদালত। কিন্তু হাইকোর্ট এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা নিতে অস্বীকার করে।

পাশাপাশি নারদা মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে সিবিআই। গত ৯ জুন সিবিআইয়ের আর্জির শুনানির সময় কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ বলেছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটকের হলফনামা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সেরা শিরোনাম

Baruipur News: থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
LPG নিয়ে বড় আপডেট ! হরমুজ নির্ভরতা কমাতে আমেরিকার সঙ্গে বিরাট ডিল ভারতের ?
LPG নিয়ে বড় আপডেট ! হরমুজ নির্ভরতা কমাতে আমেরিকার সঙ্গে বিরাট ডিল ভারতের ?

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget