এক্সপ্লোর

Pegasus Spyware: "সবথেকে আধুনিক" ফোন হ্যাকিং টুল, কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করে পেগাসাস স্পাইওয়্যার ?

কারও কারও মতে, পেগাসাস স্পাইওয়্যার কখনও খবরের বাইরে ছিল না। বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রায়ই এর ব্যবহার করে থাকে।

নয়া দিল্লি : ফের খবরের শিরোনামে পেগাসাস। ভারতে শেষবার ২০১৯ সালে এর কথা শোনা গিয়েছিল। সেই সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কয়েকজন সাংবাদিক এবং সমাজকর্মী হোয়াটসঅ্যাপ মেসেজ পাচ্ছিলেন। তাঁদের বলা হয়েছিল, পেগাসাস তাঁদের ফোনের অ্যাকসেস পেয়ে গেছে। কারও কারও মতে, পেগাসাস স্পাইওয়্যার কখনও খবরের বাইরে ছিল না। বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রায়ই এর ব্যবহার করে থাকে।

কী এই পেগাসাস ? কীভাবেই বা কাজ করে ? 

ইজরায়েলি সংস্থা NSO গ্রুপ এই পেগাসাস স্পাইওয়্যার তৈরি করেছে। বিশেষজ্ঞরা এটাকে সাইবার অস্ত্র বলে থাকেন। ২০১৬ সালে এটি প্রথম প্রকাশ্যে আসে। একটি মেসেজ পাওয়ার পর সন্দিহান হয়ে ওঠেন আরবের এক সমাজকর্মী। তার পরই সামনে আসে পেগাসাসের কথা। প্রাথমিকভাবে মনে করা হয়, আইফোনকে টার্গেট করছে পেগাসাস। বিষয়টি প্রকাশ্যে আসার বেশ কিছুদিন পর অ্যাপেল iOS-এর আপডেট ভার্সন নিয়ে আসে। নিরাপত্তা সংক্রান্ত যে ত্রুটি ছিল তা মেরামত করে ফেলে অ্যাপেল। এই ত্রুটির মাধ্যমে ফোন হ্যাক করতে ব্যবহার করা হচ্ছিল পেগাসাসকে।

এক বছর পর নিরাপত্তা সংক্রান্ত গবেষকরা লক্ষ্য করেন, পেগাসাস একইভাবে অ্যান্ড্রয়েড ফোনকেও হ্যাক করতে পারে। এর পর পেগাসাস তৈরি করার জন্য ২০১৯ সালে এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা রুজু করে ফেসবুক। এর পাশাপাশি ফেসবুকের নিরাপত্তা বিশেষজ্ঞরা পেগাসাসের গতিবিধির দিকে নজর রাখছিলেন। তাঁরা দেখেন, ভারতের বিভিন্ন সাংবাদিক ও সমাজকর্মীর ক্ষেত্রে এই সফ্টওয়্যার ব্যবহার করা হয়েছে। এই সময়েই একটি মেসেজের মাধ্যমে 'আক্রান্ত' ব্যবহারকারীদের বিষয়টি নজরে আনে হোয়াটসঅ্যাপ।

কিন্তু এখনও কেন পেগাসাস নিয়ে কথা হচ্ছে ? 

কারণ, সম্ভবত এই স্পাইওয়্যার এখনও পর্যন্ত সবথেকে আধুনিক ফোন হ্যাকিং টুল। এর পাশাপাশি এনএসও গ্রুপও পেগাসাসের অস্তিত্বের কথা স্বীকার করে নিয়েছে। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, শুধুমাত্র সরকারকেই এই টুল বিক্রি করা হয়। এর অপব্যবহারের জন্য সংস্থা দায়ী নয়। 

কীভাবে ফোন হ্যাক করে পেগাসাস ?

একবার কোনও একটা ফোনকে শনাক্ত করে নিলে হ্যাকার একটা ওয়েবসাইট লিঙ্ক পাঠায়। ব্যবহারকারী তাতে ক্লিক করলেই ফোনে পেগাসাস ইনস্টল হয়ে যায়। হোয়াটসঅ্যাপের মতো অ্যাপে ভয়েস কলের সিকিউরিটি বাগের মাধ্যমেও এটা ইনস্টল হতে পারে। এতটাই গোপনে বিষয়টি হয় যে, ব্যবহারকারীকে একটি মিস কল দিয়েই পেগাসাস ইনস্টল করে ফেলা যায়। একবার ইনস্টল হওয়ার পর সব কললগ এন্ট্রি মুছে ফেলে এই সফ্টওয়্যার।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget