এক্সপ্লোর

তাহলে ওঁরা যাবেন কোথায়, ইতালিতে? ৩ প্রতিবেশী দেশের অ-মুসলিম সংখ্যালঘুদের নিয়ে কংগ্রেসকে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

কংগ্রেসকে নিশানা করেন রেড্ডি। বলেন, ওই সংখ্যালঘুদের ভারতে জায়গা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ভারতে না এলে তাঁরা যাবেন কোথায়?

নয়াদিল্লি: নয়া নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বিতর্কের মধ্যেই তিনটি প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার সমর্থনে সওয়াল করে কংগ্রেসকে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির। তিনি বলেছেন, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের শিকার ওই সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়াটা নৈতিক দায়িত্ব আমাদের। ভারতে না এলে কোথায় যাবেন ওঁরা? ইতালিতে? জন্মসূত্রে ইতালিয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর নাম না করেই তাঁর এহেন শ্লেষ বলে মনে করা হচ্ছে। গাঁধী পরিবারের ইতালি-যোগের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইতালি তো গরিব বলে হিন্দু বা শিখদের নেবে না। পাকিস্তানে হিন্দু, শিখ, খ্রিস্টান ও জৈনদের ওপর ধারাবাহিক নির্যাতনের জেরে ওই গোষ্ঠীগুলির জনসংখ্যা আগের ৩০ শতাংশ থেকে ব্যাপক হ্রাস পেয়েছে বলে দাবি করে রেড্ডি অভিযোগ করেন, ওই অ-মুসলিমদের আশ্রয় ও নাগরিকত্ব দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব হলেও বিরোধীরা এ নিয়ে সস্তা রাজনীতি করছে, নাগরিকত্ব আইনে সাম্প্রতিক বদল সম্পর্কে ভুল বুঝিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে আমজনতাকে তার বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে প্ররোচিত করছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহও সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে মিথ্যা প্রচার, বিভ্রান্তি ছড়িয়ে কংগ্রেস ‘দেশ বিভাজন’ ঘটাচ্ছে বলেও অভিযোগ তোলেন, বলেন, রাহুল গাঁধী যদি ‘অনুপ্রবেশকারীদের ভালবাসেন’, তবে ওদের ইতালি নিয়ে যেতে পারেন। রাহুল সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জী ও ন্যাশনাল পপুলেশন রেকর্ডকে ‘নোটবন্দি-২’ আখ্যা দিয়ে গরিবের ওপর কেন্দ্রের ‘ট্যাক্স’ বা কর বলেছিলেন, এসব ‘নোটবন্দির চেয়েও বেশি ভয়ঙ্কর’ বলে অভিযোগ করেছিলেন। এজন্য পাল্টা কেন্দ্রীয় পশুপালন, ডেয়ারি ও মত্স্যচাষ মন্ত্রী রাহুলকে কটাক্ষ করেন। রাহুলকে ‘অপরিণতমনস্ক মন্তব্যে’র জন্য তীব্র বিদ্রূপ করে রেড্ডি বলেন, রাহুল গাঁধীকে বলছি, উনি (সিএএ ও জিএসটির মধ্যে) ফারাক না বুঝলে এ নিয়ে ভাল শিক্ষকের কাছে পাঠ নিন। এনপিআর, এনআরসি-কোনওটা সম্পর্কেই ওঁর কোনও ধারণা নেই বলে মনে হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget